1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম আগুনে পুড়ে গেছে নেত্রকোনার খালিয়াজুরীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল মুদি দোকান সাভারে সাংবাদিকের ওপর হামলা ও অপহরণের চেষ্টা, সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে অভিযোগ গৌরনদী পৌরসভার উন্নয়ন প্রকল্পে দরপত্রের অনলাইন লটারি ড্র সম্পন্ন আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ: পুলিশের লাঠিচার্জে আহত ৯ গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা আহত ঘোড়াশালে পল্লীবিদ্যুতের প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে তার-যন্ত্রাংশ লুট, পাঁচটি গ্রাম অন্ধকারে ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা জুড়ীতে এমপি নাসির উদ্দিনের সাথে শিক্ষকদের আলোচনা ও স্মারকলিপি প্রদান

নেত্রকোনার খালিয়াজুরীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল মুদি দোকান

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে এক মুদি দোকানদার ৩ লাখ ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্ত দোকানদারের।
রবিবার (২৬ এপ্রিল ) রাত আনুমানিক ২ টার  দিকে উপজেলা গাজীপুর ইউনিয়নে বাতুয়াইল গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত দোকানদার গাজীপুর ইউনিয়নে ২ নং ওয়ার্ডের বাত্তুয়াইল গ্রামের মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে মোঃ দীপক মিয়া (৪০)জানান, প্রতিদিনের ন্যায় আমি রাতে দোকানের বেচাকেনা শেষ করে আমার বসত করে গিয়ে ঘুমাই।
হঠাৎ রাত আনুমানিক ২ টার দিকে আমার দোকানের আগুন জ্বলতে প্রতিবেশীদের ডাক চিৎকার শুনে   দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেও রক্ষা করতে পারেনি।  আমার দোকান সব মালামাল পড়ে ছাই হয়ে গেছে।
গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করছে ততক্ষণে আমার দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে কিছুই উদ্ধার করতে পারিনি।
ক্ষতিগ্রস্ত দোকানদার মোঃ দীপক মিয়া বলেন, ‘ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে দোকানের ব্যবসা চালাই। এখন কীভাবে ঋণ পরিশোধ করব জানি না। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আমার দোকানে  আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে  আমি নিঃস্ব হয়ে গেলাম।
আমার দোকানে অনেক বেচাকেনা হয় দেখে অনেকেই শত্রুতাম করেছে আমার সাথে। শত্রুতা করে আমার দোকানে আগুন লাগিয়েছে। এটা প্রশাসন তদন্ত করলেই পাওয়া যাবে। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই যারা পরিকল্পিতভাবে আমার দোকানে আগুন ধরিয়ে দোকানটাকে পুড়িয়ে দিয়েছে তাদেরকে  খুঁজে বের করে বিচার আওতায় আনার জন্য।
এ বিষয়ে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নাসির উদ্দিন বলেন, দুর্ভিদের দেওয়া আগুনে দোকান পুড়িয়েছে বিষয়টি আমার জানা নেই। এখনও কোন অভিযোগ আসেনি তবে খোঁজ নিয়ে দেখছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD