1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক আশুলিয়ায় র‍্যাবের অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ৪৮ বোতল ফেনসিডিল নরসিংদী রাস্তা থেকে এসএসসি পরীক্ষার উত্তর পএ উদ্ধার রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন আকস্মিক বন্যায় চোখের সামনেই  তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল বোরো ধান মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত গৌরনদী ইউএনওর বিরুদ্ধে ষরযন্ত্র করে মিথ্যাচার চালানোর অভিযোগ আশুলিয়ায় ৭ মামলার আসামিসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার গৌরনদীতে চোরের বেপরোয়া তৎপরতা, মসজিদও রেহাই পাচ্ছে না-চরম আতঙ্কে এলাকাবাসী পর্তুগালে নতুন পরিচয়ে বাংলাদেশি উদ্যোক্তারা: রেস্টুরেন্ট ব্যবসায় মিলছে সাড়া

শ্রীনগরে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত নারীর মৃত্যু

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ  প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে গত ২২ শে এপ্রিল সিএনজি অটোরিকশা ও একটি কলাবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত নারী নাসরিন বেগম (২৫) মারা গেছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত তিনটাট দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের স্বামী মিন্টু মিয়া।
জানা যায়, গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের আটপাড়া এলাকায় তন্তর অভিযোগ কেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে। সিএনজিটি মুন্সীগঞ্জের দয়াল বাজার থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে শ্রীনগরের তন্তর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কলাবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা পিকআপ চালককে আটক করে রাখে।
খবর পেয়ে তাদের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিএনজি ও পিকআপের সংঘর্ষে আহতদের উদ্ধার করে। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় একজন নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। আহতরা সবাই সিএনজি এর যাত্রী ছিলেন।
নিহতের স্বামী মিন্টু মিয়া জানান, দূর্ঘটনায় আমার স্ত্রী নাসরিন পায়ে ও বুকে চাপা খায়। পরে আমার স্ত্রীকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠায়। মঙ্গলবার রাতে তিনটার দিকে মারা যায়।
মিন্টু মিয়া আরও বলেন, আমি এর সঠিক বিচার চাই। এর বিচার না হলে ড্রাইভাররা সাহস পেয়ে যাবে। আমি এর সঠিক বিচার চাই।
এ মামলার তদন্ত কর্মকর্তা শ্রীনগর থানার এস আই মোয়াজ্জেম জানান, নাসরিন বেগমের মৃত্যুর খবর আমিও পেয়েছি। আপনি ওসি স্যারের সাথে কথা বলেন।
এ বিষয়ে শ্রীনগর নগর থানার ওসি জুয়েল মিয়া জানান, এ দূর্ঘটনার বিষয়ে আগেই একটি অভিযোগ দায়ের হয়েছে। এখন এ মামলায় মৃত নারীর বিষয়টি যুক্ত হবে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD