1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক আশুলিয়ায় র‍্যাবের অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ৪৮ বোতল ফেনসিডিল নরসিংদী রাস্তা থেকে এসএসসি পরীক্ষার উত্তর পএ উদ্ধার রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন আকস্মিক বন্যায় চোখের সামনেই  তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল বোরো ধান মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত গৌরনদী ইউএনওর বিরুদ্ধে ষরযন্ত্র করে মিথ্যাচার চালানোর অভিযোগ আশুলিয়ায় ৭ মামলার আসামিসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার গৌরনদীতে চোরের বেপরোয়া তৎপরতা, মসজিদও রেহাই পাচ্ছে না-চরম আতঙ্কে এলাকাবাসী পর্তুগালে নতুন পরিচয়ে বাংলাদেশি উদ্যোক্তারা: রেস্টুরেন্ট ব্যবসায় মিলছে সাড়া

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৩০

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ জনকে আটক করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে পরিচালিত এ অভিযানে টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকা থেকে মাদকসেবী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় এলাকাজুড়ে চিরুনি তল্লাশি চালিয়ে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে আটক করা হয়।

এ সময় কিছু মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তবে জব্দকৃত মাদকের পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

আটককৃতদের টঙ্গী পূর্ব থানায় রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসাইন বলেন, মাদক নির্মূলে জিএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD