1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত গৌরনদীতে পঁচা-বাসি খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ গৌরনদীর বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জনআস্থার প্রতীক কাইয়ুম খান — জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী গবেষণার জন্য সাভারে বিএলআরআইতে আনা হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাভার-আশুলিয়ায় সতর্ক অবস্থানে যুবদল সাভার-আশুলিয়ায় ১৩ জন আটক, নাশকতার পরিকল্পনার অভিযোগ খালের দখলদার রক্ষায় স্কুলের ৬ পাকা টয়লেট অপসারণের চাপের অভিযোগ, গৌরনদীতে ক্ষোভ ‎প্রতিমন্ত্রী ভিপি নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাত; গৌরনদীর সমস্যা-সম্ভাবনা তুলে ধরলেন সোলায়মান তুহিন গৌরনদী–আগৈলঝাড়ায় মাদকের কালো সাম্রাজ্য: প্রশাসনের নীরবতায় হাত বাড়ালেই মিলছে মাদক!

পীরগঞ্জের উপদইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার উপদইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, নৈতিক মূল্যবোধ গঠন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে এক প্রাণবন্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বিদ্যালয় কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মতিন।
সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আফরোজা বেগম, অভিভাবক মাহফুজুল হক হিরা, আব্দুল মজিদ, আব্দুল জব্বার, এনামুল হক ও রাজু ইসলামসহ অনেকে। বক্তারা বলেন, একটি শিশুর সুশিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় ও পরিবারের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও অভিভাবকদের সচেতন ভূমিকা রাখতে হবে। তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, বাড়িতে পড়াশোনার প্রতি নজরদারি বৃদ্ধি এবং মোবাইল ও অনলাইন আসক্তি থেকে শিশুদের দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে শিক্ষক-অভিভাবকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানানো হয়। একইসঙ্গে বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করে ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে বিদ্যালয়ের সকল কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন। সমাবেশে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD