1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার সাভার-আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৫ মুন্সীগঞ্জ পৌরসভার করবৃদ্ধির প্রতিবাদে নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত গৌরনদীতে গরু মোটাজাতাজাকরন স্টেরয়েড,হরমোন ব্যবহার প্রতিরোধে অভিযান ধামরাইয়ে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নরসিংদীর পলাশে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কয়রার উপকূলে নির্ঘুম রাতের হাতছানি ও আগাম প্রস্তুতির লড়াই মদনে সরকারি খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ  ভার্চুয়ালীভাবে শুভ উদ্বোধন রাণীশংকৈলের ৭১’র বীরাঙ্গনা টেপরী রাণীর রাষ্ট্রীয় মর্যাদা শেষে, শেষকৃত্য সম্পন্ন ধামরাইয়ে ডিবির অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জ পৌরসভার করবৃদ্ধির প্রতিবাদে নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার প্রস্তাবিত করবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত ও কর পুনঃনির্ধারণের দাবিতে নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে সর্বস্তরের সচেতন নাগরিক, ব্যবসায়ী, সামাজিক ও পেশাজীবী মহলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বক্তারা বলেন, পৌরসভার পক্ষ থেকে আগামী ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর করার লক্ষ্যে গৃহীত অস্বাভাবিক করবৃদ্ধির সিদ্ধান্তে পৌরবাসীর মধ্যে উদ্বেগ, অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যবসায়িক মন্দা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার বাস্তবতায় এ ধরনের সিদ্ধান্ত জনসাধারণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।
তারা আরও বলেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া গণমানুষের প্রত্যাশার পরিপন্থী। তাই জনস্বার্থ বিবেচনায় স্বচ্ছ ও গ্রহণযোগ্য উপায়ে পৌর কর পুনঃনির্ধারণের দাবি জানান তারা।
কর্মসূচিতে মুন্সীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সচেতন নাগরিকরা অংশ নেন। এসময় গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের মতামত ও দাবি তুলে ধরেন।
সমাবেশ থেকে অবিলম্বে করবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত এবং পৌরবাসীর আর্থসামাজিক অবস্থা বিবেচনায় কর কাঠামো পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষকে শান্তিপূর্ণভাবে ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান আয়োজকরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD