1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শাহজাদপুরে আপন ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ চাচাদের বিরুদ্ধে তিতাসে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় মিলল পায়ের খন্ডিত অংশ ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ নেত্রকোনায় স্ত্রী নার্সের হাত ও পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক সুন্দরবনে ১৫ শ ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার আনোয়ায় পারকি পর্যটন কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন

কয়রার বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রা উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সরদার মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সদর উদ্দিন আহমেদ, ইউপি সদস্য মোঃ আবু হাসান ও ইউপি সদস্য মোঃ রেজাউল করিম কারিম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবির ।

এ উপলক্ষে আরও বক্তব্য রাখেন বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার ইউনুছ আলী,সহকারি শিক্ষক শেখ হুমায়ুন কবির, বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবুল বাশার, অচিন্ত কুমার সরকার, দিপক কুমার মিস্ত্রী, উত্তম কুমার দাস, ইসমাইল হোসেন, হেনা রানী মন্ডল, অজয় কুমার মিস্ত্রী, মলিনা মন্ডল, বিদায়ী শিক্ষার্থী পলক মন্ডল, শারমিন সুলতানা, কারিমা সুলতানা প্রমুখ।

আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবির।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD