1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়ায় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধি মুন্সীগঞ্জের রূপকথা রায় মুন্সীগঞ্জে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনায় জেলা পুলিশের মতবিনিময় সভা নাগেশ্বরীতে বর্ণাঢ্য আয়োজনে আবৃত্তি সংগঠন কথক’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ধামরাইয়ে পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সুন্দরবনে অবৈধ আটনে কাঁকড়া ধরার অপরাধে ২ নৌকা সহ ৪ জেলে আটক ২০মেট্রিকটন চাল পাচার তদন্ত কমিটি গঠন গুদাম পরিদর্শনে, পেয়েছেন গড়মিল সরাইল উপজেলা অরুয়াইল-দুবাজাইলের সড়ক বেহাল দশা আশুলিয়া মডেল প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী কমিটি ঘোষণা লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যৌন নিপীড়ন মামলায় আত্মসমর্পণ করলেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে

সুন্দরবনে অবৈধ আটনে কাঁকড়া ধরার অপরাধে ২ নৌকা সহ ৪ জেলে আটক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ সুন্দরবনের খুলনা রেঞ্জের অধিনস্থ গেওয়াখালী বন টহল ফাঁড়ির এলাকায় অবৈধ আটন দিয়ে কাঁকড়া ধরার অপরাধে ৪ জেলেকে আটক করেছে বন বিভাগ।

এ সময় তাদের নিকট হতে ২ টি নৌকা, ১শ পিচ অবৈধ আটন সহ খন্ডিত গুইসাপ উদ্ধার করা হয়। জানা গেছে গত ১৬ মে সন্ধা ৭ টার দিকে ঐ টহল ফাঁড়ির আওতাধীন ডাকাতির খাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন আল হেলাল সানা, আঃ হালিম সানা, ইছানুর আকুঞ্জী ও সাকিক হুসাইন।

অভিযান পরিচালনা করেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেন, গেওয়াখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফয়সাল আহমেদ সহ বন বিভাগের স্টাফরা।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD