1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

ধামরাইয়ে বিপুল পরিমাণ তামাকজাত দ্রব্য ধ্বংস

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে অবৈধ দেশী বিদেশি ও দেশীয় ব্রান্ডের বিভিন্ন সিগারেট ও বিড়ি উদ্ধার করে ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকা বিভাগের একটি আভিযানিক দল।

সোমবার (১৮ মে) দুপুরের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া রেডিও স্টেশন সংলগ্ন ময়লার ডিপোতে এ তামাকজাত দ্রব্য ধ্বংস করা হয়। অভিযানটি পরিচালনা করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকা (পশ্চিম) এর অতিরিক্ত কমিশনার মো: শাকিল খন্দকার।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্তৃপক্ষ জানায়, ধামরাই উপজেলার বিভিন্ন বাজার ও মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর বাজার থেকে মন্ড, ওরিস, এক্সএসও, পেট্রন, এলিগেন্স, টাইম, পূর্বাণী, মেসি নাম দেশী বিদেশী ব্রান্ডের ৫৬ হাজার ৮৬০ টাকার সিগারেট ও দেশীয় বিভিন্ন ব্রান্ডের ৮৪ হাজার ৮২০ টাকার বিড়ি উদ্ধার করে ধ্বংস করা হয়।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ অনুযায়ী ব্যবহার অনুপযোগী ও অবৈধ তামাক পণ্য রাষ্ট্রের অনুকূলে এনে বাজেয়াপ্ত করে ধ্বংসের সিদ্ধান্ত নেয় ভ্রাম্যমাণ আদালত।

এসময় রোলার দিয়ে ধ্বংসযোগ্য বিড়ি, সিগারেট পিষিয়ে ব্যবহার অনুপযোগী করে সঠিক প্রক্রিয়া ও স্বাস্থ্যবিধি মেনে ১০-১৫ ফুট মাটি গর্ত করে এসব তামাক পণ্য মাটি চাপা দেয়া হয়।

কাস্টমস, এক্সাইস ও ভ্যাট ঢাকা (পশ্চিম) এর অতিরিক্ত কমিশনার মো: শাকিল খন্দকার বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে এসব পণ্য আটক করে থাকি। গুনগত মান যথাযথ থাকে কিন্তু সরকারকে রাজস্ব দেয়নি বা বিভিন্ন বিদেশী সিগারেট যেটা চোরাচালান মাধ্যমে আনা হয়েছে সেগুলো আটক করে ধ্বংস করা হয়েছে। এধরনের অভিযান চলমান থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইস ও ভ্যাট বিভাগ ধামরাই এর ডেপুটি কমিশনার কাজিয়া সুলতানা, ঢাকা জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোসা: জেসমিন আক্তার, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো: মাহবুব – উল- আলম ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD