1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান

পিসিবির নতুন চেয়ারম্যান মহসিন নাকভি

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেশটির পাঞ্জাব রাজ্যের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি। মঙ্গলবার থেকে শুরু হয়েছে তার তিন বছরের মেয়াদ।

লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে এ দিনই অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান শাহ খাওয়ারের ডাকা সভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে সর্বসম্মতিক্রমে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মহসিন। পিসিবির ৩৭তম চেয়ারম্যান হলেন তিনি।

২০২২ সালের ডিসেম্বরে রমিজ রাজাকে অপসারণের পর থেকে এতদিন পূর্ণকালীন কোনো চেয়ারম্যান ছিল না পিসিবির। এই সময়ে নাজাম শেঠি ও জাকা আশরাফ বিভিন্ন মেয়াদে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেছেন। আশরাফ ছিলেন সর্বশেষ চেয়ারম্যান, যিনি গত ১৯ জানুয়ারি পদত্যাগ করেন।

৪৫ বছর বয়সী মহসিন একজন মিডিয়া মোগল হিসেবে পরিচিত। একটা সময়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এ কাজ করতেন তিনি। এখন তিনি পাকিস্তানে টোয়েন্টিফোর নিউজ নামে একটি টিভি চ্যানেলের মালিক।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD