1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

ঢাকা জেলা ডিবি উত্তরের বিশেষ অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেফতার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ পুরিয়া হেরোইনসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ। গ্রেফতারদের মধ্যে ৪ জন মাদক ব্যবসায়ী এবং ২ জন ছিনতাইকারী দলের সদস্য রয়েছে।

শুক্রবার (২২ মে) ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গত ২১ মে রাত ১০টা ৫৫ মিনিটে আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পুরিয়া হেরোইনসহ মোবারক বেপারী (৩৫) ও হাসমত মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

অপরদিকে ২২ মে রাত ১টা ৩৫ মিনিটে সাভার মডেল থানার রাজাশন এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ শেখ মহিউদ্দিন আজম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া একইদিন সকাল ৬টা ৪০ মিনিটে সাভারের আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ জুনায়েত (২৪) নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এদিকে পৃথক আরেক অভিযানে আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে ছিনতাইকারী দলের সদস্য মিজানুর রহমান (৩০) ও শাকিল আহম্মেদকে (২৮) আটক করে ডিবি পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত কয়েকজনের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD