1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল কিশোর গ্যাং ‘সম্রাটসহ তিনজন আটক, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩৯৭ বার পড়া হয়েছে

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটের কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। এ ছাড়াও প্রতিদিন বিভিন্ন স্থান থেকে চিকিৎসা নিতে আসেন এক হাজারেরও বেশি রোগী। প্রায় ৩ লাখ জনগোষ্ঠীর জন্য মাত্র ৪ জন চিকিৎসক দিয়ে পরিপূর্ণ চিকিৎসাসেবা দেয়া কঠিন হয়ে পড়েছে। রোগীদের তুলনায় চিকিৎসক কম থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সরেজমিন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, রোগীরা চিকিৎসা নেওয়ার জন্য ভিড় করে আছে। কিন্তু কয়েকটি বিভাগের ডাক্তার না থাকায় রোগীরা চিকিৎসা না নিয়েই ক্ষোভ নিয়ে চলে যাচ্ছেন। এই হাসপাতালে ১৯ জন চিকিৎসকের পদ রয়েছেন। ১০ জন চিকিৎসক স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকার নির্দেশ থাকলেও মাত্র ৪ জন কর্মরত আছেন এবং ৬ জন দেশের অন্যত্র রয়েছেন।

দীর্ঘদিন ধরে হাসপাতালে সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি), সিনিয়র কনসালট্যান্ট (নিউরো মেডিসিন), সিনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক্স), সিনিয়র কনসালট্যান্ট (নিফ্রোলজি), সিনিয়র কনসালট্যান্ট (এন্ডোক্রিনোলজি), সিনিয়র কনসালট্যান্ট (চর্ম ও যেীন), সিনিয়র কনসালট্যান্ট (ইউরোলজি), সিনিয়র কনসালট্যান্ট (চক্ষু), সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি), সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), কনসালট্যান্ট (চক্ষু), কনসালট্যান্ট (নাক, কান ও গলা) এবং কনসালট্যান্ট (শিশু) বিশেষজ্ঞ পদ শূন্য রয়েছে। চিকিৎসকদের এমন গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় রোগীদের চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নিজাম উদ্দিন বলেন, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় হাসপাতালে আগত রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। তার পরেও আমরা চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। বিভিন্ন ক্যাটাগরির শূন্যপদ গুলো পূরণের লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। আশা করি, এসব সমস্যার সমাধান শিগগির হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD