1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

এক মুহূর্তেই থেমে গেল জীবন, রাণীশংকৈলে সড়কে ঝরে গেল ভ্যানচালক আবুল হোসেনের প্রাণ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: সকালের ব্যস্ততা তখনো পুরোপুরি জমে ওঠেনি। জীবিকার তাগিদে প্রতিদিনের মতোই ভ্যান নিয়ে বেরিয়েছিলেন আবুল হোসেন (৬১)। কে জানতো, এ পথই হবে তার জীবনের শেষ যাত্রা! ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই ভ্যানচালক। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) সকাল আনুমানিক ১০টার দিকে পৌর শহরের মুক্তা সিনেমা হল সংলগ্ন প্রধান সড়কে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন পৌর শহরের মহলবাড়ি মহল্লার মৃত নয়ন শেখের ছেলে।
আহতরা হলেন— নেকমরদ এলাকার আব্দুর রউফের ছেলে তুহিন (১৭), পৌর শহরের ভান্ডারা গ্রামের ইউনুস আলীর ছেলে সফিকুল ইসলাম (৪৫) এবং পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার পোয়েন্দা গ্রামের রকেটের ছেলে আতিক (১৬)। গুরুতর আহত অবস্থায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশের তথ্য মতে, ঘটনার দিন সকালে আবুল হোসেন তার ভ্যান চালিয়ে শিবদিঘির দিকে যাচ্ছিলেন। এসময় মুক্তা সিনেমা হলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের বিকট শব্দে আশপাশের মানুষ ছুটে এসে গুরুতর আহত অবস্থায় আবুল হোসেনকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের করিডোরে তখন স্বজনদের আহাজারি, কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে যেন নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল আমান বারী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গেছেন।
একটি দুর্ঘটনা শুধু একটি প্রাণ কেড়ে নেয় না, সঙ্গে ভেঙে দেয় একটি পরিবারের অসংখ্য স্বপ্ন। আবুল হোসেনের মৃত্যুতেও তেমনই শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD