1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

মারমা সম্প্রদায়ে বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মারমা সম্প্রদায়ে বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও সাম্প্রদায়িক উসকানির মূলক  ফেইসবুকে ও মনগড়া অপ্রচার প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য অঞ্চলে দ্বিতীয় জনগোষ্ঠীর মারমা সম্প্রদায়।
শনিবার (২৪ মে) সকাল ১১ টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে মারমা সম্প্রদায় নেতৃবৃন্দরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মারমা সম্প্রদায়ের নেতা রুমেল মারমা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামকে ঘিরে বিভিন্ন সময়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা তথ্য প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে এ এইচ এম ফারুক। ফেইসবুকে মারমা সম্প্রদায়কে নিয়ে বিভিন্ন কটুক্তি এবং মনগড়া গরু রচনা তৈরী করছেন তিনি।  মারমা জনগোষ্ঠী যুগ পর যুগ ধরে শান্তিপ্রিয় ও রাষ্ট্রের প্রতি অনুগত একটি জনগোষ্ঠী হিসেবে পরিচিত এবং তারা কখনোই কোনো বিচ্ছিন্নতাবাদী বা রাষ্ট্রবিরোধী কর্মকান্ডকে সমর্থন করে না।
এছাড়া সম্প্রতি আরাকান আর্মি নামক একটি সংগঠনের সঙ্গে মারমা জনগোষ্ঠীকে জড়িয়ে যে তথ্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অপপ্রচারের উৎস অনুসন্ধান এবং সাম্প্রদায়িক উসকানি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহনে জোর দাবি জানানো হয়।
বিশেষ করে, মারমা জনগোষ্ঠীকে জড়িয়ে বিভ্রান্তিকর বক্তব্য ও অপপ্রচার চালিয়ে স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি চেষ্টা করছেন।  বক্তারা আরোও বলেন, পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতির গোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে আসছে। তাই কোনো গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ মূলক বক্তব্য বা বানোয়াট গরু রচনা মতো মিথ্যাচার বন্ধে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমকর্মী। আরোও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের মানিকছড়ি উপজেলা কমিটির সভাপতি আপ্রুশি মগ, মহিলা ঐক্য পরিষদের সদর উপজেলা সভাপতি ম্রাচাই মারমা, খাগড়াছড়ি জেলা কমিটি মারমা যুব ঐক্য পরিষদ সভাপতি ইঞ্জিঃ ক্যরী মগ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুইচিংহ্লা চৌধুরী (চিংহ্লা), মারমা সম্প্রদায়ের নেতা সুধাঅং মারমা, ক্যজরী মারমা, ববি মারমাসহ অন্যান্য মারমা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD