1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

‎ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন গণঅধিকার পরিষদ নেতা সাংবাদিক সোলায়মান তুহিন

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে
  1. নিজস্ব প্রতিবেদক ।।
    ‎পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গৌরনদী উপজেলার সর্বস্তরের জনগণ, দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা শাখার সভাপতি, সাংবাদিক সোলায়মান তুহিন।

    ‎এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
    ‎“পবিত্র ঈদ-উল-আযহা ত্যাগ, সহমর্মিতা, মানবতা ও আত্মশুদ্ধির মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে। ঈদের এই আনন্দ সকল মানুষের জীবনে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বয়ে আনুক—এই প্রত্যাশা করছি।”

    ‎তিনি আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ঈদের অন্যতম শিক্ষা। তাই ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এগিয়ে আসার আহবান জানান তিনি। পাশাপাশি কোরবানির পশুর বর্জ্য যথাযথ স্থানে ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানান।

    ‎রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা ও সামাজিক আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন সোলায়মান তুহিন। গৌরনদী প্রেসক্লাবের সদস্য হিসেবে তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক, মানবিক ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

    ‎গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা রাজনীতিতে তার ভূমিকা ও অবদান অপরিসীম বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। তৃণমূল নেতাকর্মীদের আস্থার প্রতীক হিসেবে পরিচিত সোলায়মান তুহিন সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন।

    ‎স্থানীয় নেতাকর্মীরা জানান, তিনি একজন কর্মীবান্ধব ও আদর্শ রাজনৈতিক নেতা। নেতাকর্মীদের দুঃখ-দুর্দশা, যেকোনো ধরনের বিপদ-আপদ ও সংকটময় পরিস্থিতিতে সবসময় পাশে থাকেন। রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ সাধারণ মানুষের মাঝেও ইতিবাচক গ্রহণযোগ্যতা তৈরি করেছে।

    ‎সবশেষে সোলায়মান তুহিন মহান আল্লাহ তায়ালার কাছে সকলের কোরবানি কবুল হওয়ার প্রার্থনা করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে পুনরায় সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন,
    ‎“সকলকে পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD