1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা গৌরনদীতে গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাড.এস,এম মনির ‎ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন গণঅধিকার পরিষদ নেতা সাংবাদিক সোলায়মান তুহিন পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪ ‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন মারমা সম্প্রদায়ে বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

নিয়মরক্ষার ম্যাচে ভুটানের বিপক্ষে বাংলাদেশের বড় জয়

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ফাইনাল আগেই নিশ্চিত হয়েছে। ভুটানের বিপক্ষে আজ ম্যাচটি ছিল নিয়মরক্ষার। মঙ্গলবার ভুটানকে ৪-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। আগামী ৮ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

ম্যাচের শুরু থেকেই ভুটানের বিপক্ষে চড়াও হয়ে খেলে বাংলাদেশ। ১৮ মিনিটে নুসরাত জাহান মিতুর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ঐশি খাতুন। নুসরাত জাহান মিতুর নেওয়া কর্নারে হেড থেকে ব্যবধান বাড়ান ঐশি।

বিরতির পরও খেলার ছন্দ ধরে রাখে বাংলাদেশ। ফলে ৫৭ মিনিটে ব্যবধান ৩-০ করে কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা। ভুটানের ডিফেন্ডার নিমা সেলদনকে কাটিয়ে বক্সের ভেতরে বল নিয়ে ঢুকে পড়েন ঐশী। তার গড়ানো ক্রস থেকে আলতো টোকায় বল জালে জড়ান তৃষ্ণা রানী।

৬৩ মিনিটে আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। ভুটানের গোলরক্ষক দীক্ষা গোল কিক করে বল দেন সতীর্থ ডিফেন্ডার শেন্ডু শেরিংকে। ততক্ষণে বল কেড়ে নিতে পেছনে থেকে দৌড়ে এগিয়ে আসেন ঐশী। শেন্ডু বলটি ব্যাকপাস দেন দীক্ষাকে। কিন্তু বলের গতি ছিল কম। ঐশী বলের দখল নিতে শেন্ডুকে ততক্ষণে পেছনে ফেলেছেন। দীক্ষাও বিপদ বুঝে সামনে এগিয়ে এসে বলে পা চালানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই শট নেন ঐশী। বল চলে যায় জালে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD