1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং হানিফ পরিবহনের স্বত্বাধিকারী হাজী কফিল উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাজী কফিল উদ্দিন সাভারের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন। এছাড়া দেশের অন্যতম পরিবহন প্রতিষ্ঠান হানিফ পরিবহনের স্বত্বাধিকারী হিসেবেও তিনি পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন এবং শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন। আমিন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD