1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন ধামরাইয়ে পরিবেশের ছাড়পত্র না থাকায় ব্যাটারি কোম্পানিকে লাখ টাকা জরিমানা ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫ বিএনপি সব সময় সম্প্রীতির রক্ষায় কাজ করে : ভিপি ইব্রাহিম মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মির্জাপুরে ৪২ দিনে দুই বিয়ে, দুই তালাক; এলাকায় তুমুল চাঞ্চল্য নাবালিকা স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, গৌরনদী থানায় লিখিত অভিযোগ দুর্নীতি, প্রকল্পের টাকা আত্মসাৎ ও স্বজনপ্রীতির অভিযোগ; তবুও বহাল পিডি ড. সাজেদুল করিম বগুড়ার নোমান হাসান: সাইবার নিরাপত্তায় নিরলস এক ডিজিটাল যোদ্ধা খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, ধামরাইয়ে গৃহবধূর মৃত্যু

মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন ২০২৬) জেলা প্রশাসন ও মুন্সীগঞ্জ পৌরসভার যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এছাড়া উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার, মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।

এ সময় বক্তারা ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তারা সকলকে নিজ নিজ বাড়িঘর, আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। একই সঙ্গে কোথাও যেন অপরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতাই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই সুস্থ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD