1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলের কালিহাতীতে আকস্মিক ঝড়ে গাছ উপড়ে ১০ লাখ টাকার ক্ষতি, বন্ধ সড়ক যোগাযোগ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন বাদল ঝড়ে গাছ পড়ে মহাসড়কে গজারিয়ায় যানজট ক্যাশলেস লেনদেনের বিস্তারে অর্থনীতিতে নতুন গতি ধামরাইয়ে পরকীয়া প্রেমিকের সাথে এসে নারীর রহস্যজনক মৃত্যু, প্রেমিক আটক মুন্সিগঞ্জ ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক পশু জবাইখানার উদ্বোধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযানে মাদক উদ্ধার, ৮ আসামি গ্রেপ্তার ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরু করলে একাই লড়তে হবে: নেতানিয়াহুকে ট্রাম্প ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’ জঙ্গল সলিমপুর দখলদারের তালিকায় সাবেক ভূমিমন্ত্রী ও তার পরিবারের প্রতিষ্ঠান

টাঙ্গাইলের কালিহাতীতে আকস্মিক ঝড়ে গাছ উপড়ে ১০ লাখ টাকার ক্ষতি, বন্ধ সড়ক যোগাযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া বাজার ও আশপাশের এলাকায় আকস্মিক ঝড়ে একটি বড় গাছ উপড়ে পড়ে কয়েকটি দোকান ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ৮ থেকে ১০টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঘটে যাওয়া এই ঝড়ে বাজার এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সঙ্গে কস্তুরীপাড়া-দেওপাড়া-পারখী সড়কের ওপর গাছ ও বড় বড় ডালপালা পড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের তীব্রতায় কস্তুরীপাড়া বাজারের বেশ কয়েকটি দোকানের টিনের চালা উড়ে যায় এবং দোকানের বিভিন্ন কাঠামো ভেঙে পড়ে। এছাড়া একটি বড় গাছ উপড়ে পড়ে কয়েকটি অটোরিকশা ও সিএনজিচালিত যানবাহনের ক্ষতি সাধন করে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন মুরগি ব্যবসায়ী সেলিম, কাপড় ব্যবসায়ী শাজাহান, মুদিদোকানি মোতালেব, প্রসাধনী ব্যবসায়ী স্বপ্না বেগম এবং জামাল ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী জামাল উদ্দিন। তারা জানান, আকস্মিক এই দুর্যোগে তাদের দোকান ও মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকের ব্যবসার মূলধনের বড় অংশ নষ্ট হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঝড়ের কারণে সড়কের ওপর গাছ ও ডালপালা পড়ে থাকায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। মঙ্গলবার বিকেল পর্যন্ত সড়কের উভয় পাশে যানবাহন আটকে থাকতে দেখা যায়।

খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের একটি দল, স্থানীয় প্রশাসন এবং এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও রাস্তা পরিষ্কারের কাজ শুরু করে। যৌথ প্রচেষ্টায় সড়ক থেকে গাছ ও ডালপালা অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলমান রয়েছে।

বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, ঝড়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও ব্যবসায়ীদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। আবেদনগুলো যাচাই-বাছাই শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হবে, যাতে ক্ষতিগ্রস্তরা সরকারি সহায়তা পেতে পারেন।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, সড়কে পড়ে থাকা গাছ ও ডালপালা অপসারণের কাজ দ্রুতগতিতে চলছে। খুব শিগগিরই সড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD