1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২ ‎ কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, কলোনির ১০টি রুম পুড়ে ছাই মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, একটির চিমনি ধ্বংস নরসিংদী মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল মুন্সীগঞ্জে লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে আহত দুই যুবকের মৃত্যু বেড়িবাঁধের আশ্রয়েও জুটল না নিরাপত্তা: লোনা পানির প্রতিবাদ করায় ভূমিহীন নারীকে মারপিট ধামরাই থানায় যানবাহনের সংকটে কাংখিত সেবা দিতে হিমশিম খাচ্ছে পুলিশ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প

ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা। সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে করণীয়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় ইউএনও মোঃ ইসাহাক আলী বলেন, “উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও দায়িত্ব রয়েছে সমাজ থেকে অপরাধ দূর করার।”

সভা শেষে নির্ধারিত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং আগামী মাসে বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার আশ্বাস দেন সভাপতি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD