1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক ৩ বছরের এক শিশু কন্যা ধর্ষিতা এসির ভেতর থেকে উদ্ধার হলো কালনাগিনী খাদ্য নিরাপত্তায় আধুনিক কৃষি ছাড়া বিকল্প নেই : ড. মঈন খান রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত মদনে মাদক সেবন নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত ১ ধামরাইয়ে সাদ হত্যা মামলা: চার্জশিট নিয়ে প্রশ্ন, পুনঃতদন্ত চায় এনসিপির ২৫ বছর পর প্রাণ ফিরে পেল নয়নের খাল, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন আশুলিয়ায় স্মার্ট ইউনিয়ন গঠনের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী মাঠে আজিজুল হক মীর ঠাকুরগাঁওয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ পিকআপ ও নগদ টাকা জুড়ীতে স্ত্রীর গলা কেটে থানায় আত্মসমর্পণ স্বামীর

আশুলিয়ায় স্মার্ট ইউনিয়ন গঠনের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী মাঠে আজিজুল হক মীর

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া || আসন্ন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার আজিজুল হক মীর। তিনি আশুলিয়া থানা জাসাদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা এবং ঢাকা জেলা যুবদলের সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব।

সম্প্রতি তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় বলেন, “তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি আধুনিক, উন্নত, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত ইয়ারপুর ইউনিয়ন গড়ে তুলতে চাই। জনগণের দোয়া ও সমর্থন নিয়ে উন্নয়ন ও পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে প্রস্তুত।”

ব্যারিস্টার আজিজুল হক মীর জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে তিনি একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন ইউনিয়ন গঠনে কাজ করবেন। তিনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”—এই মূলনীতির ভিত্তিতে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও সেবা নিশ্চিত করা হবে।

তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, সরকারি ক্লিনিক, স্কুল ও কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ, ডিজিটাল সেবা নিশ্চিতকরণ এবং জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠন।

এছাড়া তিনি শ্রমজীবী মানুষের নিরাপত্তা, নিরাপদ কর্মপরিবেশ, জীবনমান উন্নয়ন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও সবুজ ইয়ারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকারও করেন তিনি।

ব্যারিস্টার আজিজুল হক মীর বলেন, “অধিকার আদায়ে আপসহীন থেকে একটি স্মার্ট ইউনিয়ন গড়ে তুলতে জনগণের ভোট, দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD