1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
খালের দখলদার রক্ষায় স্কুলের ৬ পাকা টয়লেট অপসারণের চাপের অভিযোগ, গৌরনদীতে ক্ষোভ ‎প্রতিমন্ত্রী ভিপি নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাত; গৌরনদীর সমস্যা-সম্ভাবনা তুলে ধরলেন সোলায়মান তুহিন গৌরনদী–আগৈলঝাড়ায় মাদকের কালো সাম্রাজ্য: প্রশাসনের নীরবতায় হাত বাড়ালেই মিলছে মাদক! অপতথ্য ছড়ানো ১৬ ওয়েবসাইট ও ৩ শতাধিক ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত: সংসদে তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন গৌরনদীতে বাবার সুনাম ও আদর্শ ধরে রাখতে কাউন্সিলর প্রার্থী সুলতান মাহমুদ উজ্জ্বল গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত গৌরনদীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সহিংসতা প্রতিহতের দাবিতে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু আশুলিয়ায় ছিনতাইকারীর হামলার শিকার অজ্ঞাত ব্যক্তি উদ্ধার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে বিনামূল্যে জি.আর চাল বিতরণ

‎প্রতিমন্ত্রী ভিপি নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাত; গৌরনদীর সমস্যা-সম্ভাবনা তুলে ধরলেন সোলায়মান তুহিন

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
‎গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

‎সোমবার (২৩ জুন) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালে গৌরনদী উপজেলার সার্বিক পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট, উন্নয়ন কার্যক্রম, জনসাধারণের বিভিন্ন সমস্যা এবং এলাকার সম্ভাবনা নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

‎সাক্ষাৎকালে সোলায়মান তুহিন গৌরনদী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক চাহিদা, তরুণ সমাজের কর্মসংস্থান, শিক্ষা, সামাজিক সম্প্রীতি এবং স্থানীয় জনগণের প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন। এ সময় ভিপি নুরুল হক নূর মনোযোগ সহকারে বিষয়গুলো শোনেন এবং গৌরনদীর সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

‎আলোচনায় গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম, তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং গণমুখী রাজনীতি শক্তিশালী করার বিষয়েও মতবিনিময় হয়।

‎সাক্ষাৎ শেষে সোলায়মান তুহিন বলেন,
‎”মাননীয় প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। গৌরনদীর উন্নয়ন, জনগণের প্রত্যাশা এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর মূল্যবান মতামত ও দিকনির্দেশনা ভবিষ্যৎ কর্মকাণ্ডে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”

‎তিনি আরও বলেন, জনগণের অধিকার, সুশাসন এবং উন্নয়ন নিশ্চিত করতে গণঅধিকার পরিষদ তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে। গৌরনদীর মানুষের কল্যাণে আমরা অতীতের মতো ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

‎সাক্ষাৎ শেষে সোলায়মান তুহিন মাননীয় প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নূরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD