1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীর বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জনআস্থার প্রতীক কাইয়ুম খান — জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী গবেষণার জন্য সাভারে বিএলআরআইতে আনা হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাভার-আশুলিয়ায় সতর্ক অবস্থানে যুবদল সাভার-আশুলিয়ায় ১৩ জন আটক, নাশকতার পরিকল্পনার অভিযোগ খালের দখলদার রক্ষায় স্কুলের ৬ পাকা টয়লেট অপসারণের চাপের অভিযোগ, গৌরনদীতে ক্ষোভ ‎প্রতিমন্ত্রী ভিপি নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাত; গৌরনদীর সমস্যা-সম্ভাবনা তুলে ধরলেন সোলায়মান তুহিন গৌরনদী–আগৈলঝাড়ায় মাদকের কালো সাম্রাজ্য: প্রশাসনের নীরবতায় হাত বাড়ালেই মিলছে মাদক! অপতথ্য ছড়ানো ১৬ ওয়েবসাইট ও ৩ শতাধিক ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত: সংসদে তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন গৌরনদীতে বাবার সুনাম ও আদর্শ ধরে রাখতে কাউন্সিলর প্রার্থী সুলতান মাহমুদ উজ্জ্বল গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

গবেষণার জন্য সাভারে বিএলআরআইতে আনা হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
সাভার (ঢাকা)  : রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে গবেষণার উদ্দেশ্যে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এ আনা হয়েছে। বর্তমানে মহিষটিকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
বিএলআরআই সূত্রে জানা গেছে, গত ২১ জুন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় চিড়িয়াখানা থেকে আনুষ্ঠানিকভাবে মহিষটি গবেষণা ইনস্টিটিউটের কাছে হস্তান্তর করা হয়।
মহিষটির স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব-এর নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
গৌতম কুমার দেব জানান, চিড়িয়াখানা থেকে আনা হওয়ায় মহিষটিকে ১৪ থেকে ২১ দিন কোয়ারেন্টিনে রাখা হবে। এ সময়ে মহিষটি সম্পূর্ণ রোগমুক্ত কি না তা নিশ্চিত করা এবং সুস্থ রাখার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে। কোয়ারেন্টিন শেষ হলে গবেষণার বিভিন্ন দিক নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, কোরবানির ঈদের আগে মহিষটি পাইকপাড়া এলাকার জিয়া উদ্দিন মৃধার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’-এ লালন-পালন করা হচ্ছিল। এর ব্যতিক্রমধর্মী সাদা রঙ ও মাথার ঘন চুলের কারণে খামার মালিকের ভাই এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।
পরে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে এটি ব্যাপক আলোচনায় আসে। পরবর্তীতে মহিষটি কেরানীগঞ্জের জিনজিরার বাসিন্দা মনিরুজ্জামানের কাছে বিক্রি করা হয়। তবে কোরবানির ঈদের আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে পুলিশ মহিষটিকে উদ্ধার করে প্রথমে থানায় এবং পরে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করে।
এখন গবেষণার নতুন অধ্যায় শুরু করতে ‘ডোনাল্ড ট্রাম্প’ স্থান পেয়েছে সাভারের বিএলআরআইতে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD