1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত গৌরনদীতে পঁচা-বাসি খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ গৌরনদীর বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জনআস্থার প্রতীক কাইয়ুম খান — জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী গবেষণার জন্য সাভারে বিএলআরআইতে আনা হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাভার-আশুলিয়ায় সতর্ক অবস্থানে যুবদল সাভার-আশুলিয়ায় ১৩ জন আটক, নাশকতার পরিকল্পনার অভিযোগ খালের দখলদার রক্ষায় স্কুলের ৬ পাকা টয়লেট অপসারণের চাপের অভিযোগ, গৌরনদীতে ক্ষোভ ‎প্রতিমন্ত্রী ভিপি নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাত; গৌরনদীর সমস্যা-সম্ভাবনা তুলে ধরলেন সোলায়মান তুহিন গৌরনদী–আগৈলঝাড়ায় মাদকের কালো সাম্রাজ্য: প্রশাসনের নীরবতায় হাত বাড়ালেই মিলছে মাদক!

গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বটতলা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে খাঞ্জাপুর কাপালি বাড়ি বটতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি খাঞ্জাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সৌদি প্রবাসী মো. সোহেল (২৮)। তিনি শামসুল হক ফকিরের ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, গৌরনদী সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি যাত্রীবাহী তাজকিয়া পরিবহনের বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে সোহেল গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে উদ্ধারকর্মীরা নিহতের মরদেহ উদ্ধার করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পরবর্তী আইনগত কার্যক্রম গৌরনদী হাইওয়ে পুলিশ পরিচালনা করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোহেল সৌদি আরব থেকে সম্প্রতি দেশে ফিরেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং কান্নায় ভেঙে পড়েন।

এদিকে, ঢাকা-বরিশাল মহাসড়কে ঘনঘন সড়ক দুর্ঘটনার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD