1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.-এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত গৌরনদীতে ৬ লেন মহাসড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ উত্যক্তের প্রতিবাদ করায় গৌরনদীতে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ ড্রেনের দেওয়াল ধসে শ্রমিকের মৃত্যু স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের টাওয়ারে উঠলেন যুবক প্রতিষ্ঠানের টেকসই সাফল্যে দূরদর্শী নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তাই মূল চাবিকাঠি: মাওলানা মোঃ ইব্রাহীম গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার

গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.-এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টায় সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির অর্থ সম্পাদক সাব্বির আহমেদ সুজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচ. এম. ফয়সাল এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফেরদাউস হাওলাদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. সীজন হোসেন।

আলোচনা সভায় বক্তব্য দেন সমিতির কোষাধ্যক্ষ সরল মোল্লা, টিটু শরীফ, মো. মিরাজ হাওলাদার, বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ ব্যক্তিত্ব সেলিম হাওলাদার, মো. এনাম তালুকদার, মাওলানা তারিকুল ইসলাম, মো. শহীদ হাওলাদার এবং কবির হাওলাদার।

বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়ন, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সদস্যদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সমবায় আন্দোলনের বিকল্প নেই। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শক্তিশালী সমবায় সংগঠন স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে মো. সীজন হোসেন বলেন, “সমবায় শুধু একটি আর্থিক সংগঠন নয়, এটি পারস্পরিক সহযোগিতা, আত্মনির্ভরশীলতা এবং সামাজিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। সঠিক নেতৃত্ব, স্বচ্ছতা ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

সভায় সমিতির বার্ষিক কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের কল্যাণ, সঞ্চয় বৃদ্ধি, নতুন কর্মসূচি গ্রহণ এবং এলাকার সার্বিক উন্নয়নে সমবায়ের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা আরও বলেন, খাঞ্জাপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়; এটি এলাকার শিক্ষা, মানবিক কর্মকাণ্ড, সামাজিক সম্প্রীতি এবং উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং এলাকার সার্বিক উন্নয়নে সমিতির কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, সমিতির উত্তরোত্তর সফলতা এবং সকল সদস্যের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমিতির সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD