
স্টাফ রিপোর্টার, নরসিংদী : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-০২ আসনের সংসদ সদস্য ড.আব্দুল মঈন খান বলেছেন, গনতন্ত্রই বিএনপির মূল আদর্শ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) গনতন্ত্রে বিশ্বাস করে। দেশের জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি নিরলস ভাবে কাজ করেছে। বিএনপি সবসময় জনগনের মতামতের প্রতি শ্রদ্ধাশীল। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন ও দেশের উন্নয়নে বিএনপি কাজ করে।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতি করেন জনগণের জন্য, এবং পলাশের জনগণ বিগত ১২ই ফেব্রুয়ারি আপনারা আপনাদের প্রাণঢালা ভালবাসা দিয়ে বিএনপিকে বিজয়ী করেছেন। আমরা মনে রেখেছি ১৯৯১ সাল থেকে কিভাবে আপনারা বারবার বিএনপিকে বিজয়ী করে।
শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজিত জিআর চাল ও ক্রয়কৃত ঢেউটিনের বিপরীতে গৃহমঞ্জুরি বাবদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঈন খান আরও বলেন,বাংলাদেশের নীতি নির্ধারণ করবে জনপ্রতিনিধিরা আর তা বাস্তবায় করবে সরকারি কর্মকর্তারা।সরকারি কর্মকর্তাদের নীতি নির্ধারণ করার কাজ নয়। তিনি বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকার প্রশাসনকে দলীয় করণ করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে প্রাচার করেছে।যেই অর্থ দিয়ে এদেশের মানুষের উন্নয় করা যেত। বিএনপি গনতন্ত্র বিশ্বাস করে, গনতন্ত্র বিশ্বাস করে বলেই বিএনপি ভোটের জন জনগনের কাছে ফিরে আসে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার রাকিন মাশরুর খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্হানীয় নেতৃবৃন্দ।