1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন পৌরসভা নির্বাচনে, গৌরনদী’র পৌর সংরক্ষিত কাউন্সিলর ৭,৮,৯ ওর্য়াডে আলোচনায় ওজুফা নাসির গৌরনদীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশুলিয়ায় পৃথক অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার শিমুল হাসানের নতুন গান ‘ভালোবাসার মানুষ’ দর্শক-শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে নেত্রকোনায় দুর্ধর্ষ চুরির ঘটনা দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ রাণীশংকৈলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ধামরাইয়ে ৪ বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ কাজ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ছেলের বিয়েতে মন্ত্রীর আথিতিয়তায় মুগ্ধ হলেন গৌরনদী- আগৈলঝাড়ার সরকারি কর্মকর্তারা ভালোবাসার মানুষ’ নিয়ে আসছেন শিমুল হাসান, প্রকাশ পাচ্ছে আজ সন্ধ্যা ৬টায় রাজধানীতে জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

শিমুল হাসানের নতুন গান ‘ভালোবাসার মানুষ’ দর্শক-শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে

আজকের প্রতিদিন // মোঃ মাসুদ সরদার
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

রিপোর্ট : মোঃ মাসুদ সরদার

ভিন্নধর্মী কথা, সুর ও হৃদয়ছোঁয়া উপস্থাপনায় প্রকাশের পর থেকেই সংগীতপ্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে জনপ্রিয় সংগীতশিল্পী শিমুল হাসানের নতুন গান ‘ভালোবাসার মানুষ’। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘শিমুল হাসান বাউল’-এ প্রকাশিত গানটি অল্প সময়ের মধ্যেই দর্শক-শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেছে।

গানটির কথা ও সুরে রয়েছেন লোকগীতিকার চান মিয়া বয়াতী। সংগীত পরিচালনা, মিক্সিং ও মাস্টারিং করেছেন আহমেদ সাজীব। নির্মাতাদের দাবি, আধুনিক সংগীতায়োজনের পাশাপাশি লোকগানের আবহ বজায় রেখে গানটি নির্মাণ করা হয়েছে।
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে শিমুল হাসান টিম। এতে অভিনয় করেছেন শিমুল হাসান, দুখী মিলন, শাহরিয়ার রাকিব, হাফিজসহ আরও অনেকে। চিত্রগ্রহণ করেছেন আরকে রুবেল এবং সহকারী চিত্রগ্রাহক ছিলেন সজীব। সম্পাদনা ও কালার গ্রেডিং করেছেন টিডি দীপক।

আলোকসজ্জায় ছিলেন এমডি সানোয়ার টিম, মেকআপে মিলন এবং প্রযোজনা ব্যবস্থাপনায় ছিলেন রবিন খান। গানটির প্রচার ও গ্রাফিক ডিজাইনের দায়িত্ব পালন করেছেন মুন্না-এমএনএমএফএক্স।

গানটি প্রযোজনা করেছেন শিমুল হাসান নিজেই। প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে দর্শক-শ্রোতাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই গানটির কথা, সুর ও ভিডিও নির্মাণের প্রশংসা করেছেন।

তবে গানটির মৌলিকত্ব নিয়ে প্রশ্নও উঠেছে। সংগীতসংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, ‘ভালোবাসার মানুষ’ শিরোনামের এই গানটির মূল রচনা বহু বছর আগে জামালপুরের প্রখ্যাত এক জারি গানের বয়াতির লেখা। বর্তমান সংস্করণে গানটি নতুন করে সুরায়োজন ও উপস্থাপন করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে শিমুল হাসান বলেন, “আমি সবসময় শ্রোতাদের জন্য ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। ‘ভালোবাসার মানুষ’ গানটিও সেই প্রচেষ্টারই একটি অংশ। দর্শকদের ভালোবাসা আমাকে আরও নতুন কাজের অনুপ্রেরণা জোগায়।

সংগীতসংশ্লিষ্টদের মতে, লোকগানের আবহ ও আধুনিক সংগীতায়োজনের সমন্বয়ে নির্মিত এ গানটি দর্শক-শ্রোতাদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD