1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় দুর্ধর্ষ চুরির ঘটনা দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ রাণীশংকৈলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ধামরাইয়ে ৪ বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ কাজ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ছেলের বিয়েতে মন্ত্রীর আথিতিয়তায় মুগ্ধ হলেন গৌরনদী- আগৈলঝাড়ার সরকারি কর্মকর্তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পুত্রের বিবাহ উপলক্ষে সেনাকুঞ্জে ব্যস্ত প্রস্তুতি, গৌরনদীর প্রশাসনিক কর্মকর্তারা। ভালোবাসার মানুষ’ নিয়ে আসছেন শিমুল হাসান, প্রকাশ পাচ্ছে আজ সন্ধ্যা ৬টায় রাজধানীতে জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা রাফিনিয়াকে ছাড়াই নকআউট অভিযান শুরু ব্রাজিলের ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন:উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় গুরুত্বারোপ

নেত্রকোনায় দুর্ধর্ষ চুরির ঘটনা দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার ফতেপুর  ইউনিয়নের রামগোপালপুর গ্রামে দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে  দুইজনকে গ্রেফতার করেছে মদন থানা পুলিশ।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালাহউদ্দিন করিম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা হলেন, রামগোপালপুর গ্রামের জামান তালুকদারের ছেলে সীমান্ত তালুকদার ( ২২), একই গ্রামের সুফি আলম চৌধুরীর ছেলে আজিম চৌধুরী অরফে আরিয়ান(বাবু) (৩০)এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত (২৬ জুন) ২০২৬ ইং দিবাগত  রাতের বেলা উপজেলা ফতেপুর ইউনিয়নের রামগোপালপুর গ্রামের মৃত ওয়াহিদুজ্জামান চৌধুরীর বাড়িতে ঘরের দরজার থালা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে  স্টিলের আলমারি ও লোহার সিন্দুক ভেঙে স্বর্ণালংকারসহ দুর্ধর্ষ কায়দা চুরি করে পালিয়ে যায় চোর চক্রের সদস্যরা।
এ সময়  বাড়ি থেকে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার একটি  ডায়মন্ডের আংটি, ৮০টা শাড়ি কাপড়, ৩০টা  থ্রি পিস সহ প্রায় ২৭ লক্ষ ২৯ হাজার ৫০০শত  টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় গত  (২৭জুন) উপজেলা ফতেপুর রামগোপালপুর গ্রামের মৃত বুলবুল চৌধুরী ছেলে শহীদুজ্জামান  চৌধুরী (৫৪) বাদী হয়ে  অজ্ঞাতনামা আসামি করে মদন থানায় একটি মামলা দায়ের করেন।পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে চুরির ঘটনায় জড়িত থাকায় দুজনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত দুজনকে আজ নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করেন।
চাঞ্চল্যকর এ চুরির ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই মদন থানা পুলিশ তদন্ত শুরু করে এবং বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে চুরির সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD