1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন পৌরসভা নির্বাচনে, গৌরনদী’র পৌর সংরক্ষিত কাউন্সিলর ৭,৮,৯ ওর্য়াডে আলোচনায় ওজুফা নাসির গৌরনদীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আশুলিয়ায় পৃথক অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার শিমুল হাসানের নতুন গান ‘ভালোবাসার মানুষ’ দর্শক-শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে নেত্রকোনায় দুর্ধর্ষ চুরির ঘটনা দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ রাণীশংকৈলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ধামরাইয়ে ৪ বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ কাজ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ছেলের বিয়েতে মন্ত্রীর আথিতিয়তায় মুগ্ধ হলেন গৌরনদী- আগৈলঝাড়ার সরকারি কর্মকর্তারা ভালোবাসার মানুষ’ নিয়ে আসছেন শিমুল হাসান, প্রকাশ পাচ্ছে আজ সন্ধ্যা ৬টায় রাজধানীতে জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

আশুলিয়ায় পৃথক অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় পৃথক দুটি অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় উদ্ধার করা হয় ২০ পুরিয়া হেরোইন, ২৫ গ্রাম গাঁজা এবং ১২ পিস ইয়াবা ট্যাবলেট।

সোমবার (২৯ জুন) আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের দিকনির্দেশনায় আশুলিয়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে রোববার (২৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার পানধোয়া এলাকার তাজুর গলি থেকে মো. লিটন মিয়া (৪০) ও মীর নাজমুল ইসলাম (২৯)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পুরিয়া হেরোইন (মোট ওজন প্রায় ২ গ্রাম) এবং ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ হাজার ৭০০ টাকা।

এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, সোমবার (২৯ জুন) ভোর সোয়া ৩টার দিকে জিরানী বাজার এলাকার সিরাজগঞ্জ হোটেলের সামনে অভিযান চালিয়ে মো. ইমরান (৩০)-কে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ হাজার ৬০০ টাকা।

এ ঘটনায় আশুলিয়া থানায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মাদকমুক্ত আশুলিয়া গড়ে তুলতে এবং সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD