1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  10. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  11. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  12. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  13. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  14. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  15. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  16. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  17. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  18. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিমেই মিলবে পুষ্টি ও শক্তি, গৌরনদীতে পালিত হলো বিশ্ব ডিম দিবস গৌরনদী এসিল্যান্ড মেহেদী হাসানের বিদায় সংবর্ধনা ভূমি সেবায় শুদ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন গৌরনদীর এসিল্যান্ড মোঃ মেহেদী হাসান গৌরনদীতে ভূমি সেবায় শুদ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন গৌরনদীর এসিল্যান্ড মো. মেহেদী হাসান ভূমি সেবায় শুদ্ধতা ছড়িয়ে দ্রুত ভূমি সমস্যার সমাধান করে জনগণের মন জয় করে গৌরনদী  থেকে বিদায় নিলেন এসিল্যান্ড মো. মেহেদী হাসান Medinova Care Gournadi — মেডিনোভা কেয়ার গৌরনদী। মাত্র ১০ টাকার চিকিৎসা, সঙ্গে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ। পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ গৌরনদীতে সরকারি খাসজমিতে দোকান বরাদ্দ ভিক্ষাবৃত্তি ছেড়ে আত্মমর্যাদার নতুন পথ পেলেন দুই হতদরিদ্র মানুষ গৌরনদীতে প্রবাসীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, ৫৫ হাজার টাকা লুটের অভিযোগ অভিযোগের তীর কথিত বিএনপি নেতা ইরান সরদার ও নকশা আরিফের বিরুদ্ধে গৌরনদীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স (সিন্দুক) ৬ মাস পর আজ আবারও খোলা হয়েছে। বাক্সগুলো থেকে পাওয়া টাকা ৪৩টি বস্তায় ভরা হয়।

পরে মসজিদের দোতলায় টাকা গণনা করে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গেছে। মসজিদের লোহার ১০টি দান সিন্ধুক ও অতিরিক্ত ৩টি টিনের ট্রাঙ্কসহ মোট ১৩টি দানবাক্স থেকে ৪৩ বস্তা টাকা নতুন রেকর্ড গড়েছে।
পাগলা মসজিদের দানের টাকা দিনভর গণনা শেষে আগের ও আজকের দানের টাকার সংখ্যার যোগফল ১৩০ কোটির ছুঁয়েছে। এ ছাড়া স্বর্ণ ও রুপাসহ বিপুল বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।

অনলাইনে দানের টাকার পরিমাণ এখন পর্যন্ত ২৭ লাখ ৬১ হাজার ৪১ টাকা জমা পড়েছে।শনিবার (২৭ জুন) রাত ৮টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের পক্ষে এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ।

সন্ধ্যার পর গণনা শেষে দানের টাকার এ হিসাব পাওয়া যায়। এর আগে সকালে পাগলা মসজিদের ১৩টি দান সিন্দুক খোলা হয়। এরপর শুরু হয় দিনব্যাপী টাকা গণনার কর্মযজ্ঞ এবং সন্ধ্যার পর টাকা গণনার কাজ শেষ হয়।

টাকা গণনার কাজে পাগলা মসজিদ ও মাদরাসার ছাত্র-শিক্ষক, পার্শ্ববর্তী আরেকটি মাদরাসা আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার ছাত্র-শিক্ষক, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, মসজিদ কমিটির সদস্য ও বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় ৬০০ জনের একটি দল গণনার কাজে অংশ নেন। এ ছাড়া সার্বিক তদারকি ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।

প্রতিবার সাধারণত তিন মাস পর পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হলেও এবার ৬ মাস পর পাওয়া গেছে এই টাকা। এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর ৩ মাস ২৭ দিন পর দানবাক্স খোলা হলে গণনা শেষে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া যায়।

এ ছাড়া মানুষের মনে আশা পূরণে মানতের বিভিন্ন দানকৃত গবাদিপশু ও অন্যান্য সামগ্রী প্রতিদিন বিকেলে আসরের নামাজের পর প্রকাশ্য নিলাম ডাকের মাধ্যমে বিক্রি করে টাকাগুলো মসজিদের ব্যাংক হিসাব নম্বরে জমা রাখা হয়।

মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় হয়।

মসজিদটিকে এবার আন্তর্জাতিকমানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এর কাজ শুরু হবে। যার নামকরণ হবে ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ থেকে ১২০ কোটি টাকা। সেখানে ৬০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD