1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  4. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  6. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  7. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  8. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: শনিবার দেশে ফিরছে ৬ মরদেহ নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয় উদ্বোধন, মাদকমুক্ত ধামসোনার প্রতিশ্রুতি আমতলীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ এক নারী গ্রেপ্তার আশুলিয়ায় শ্রমিক সংগঠনের আড়ালে মাদকের আড্ডা ও বিক্রির অভিযোগ ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না : ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ধামরাইয়ে ড্রেজারে ডাকাতি: পাইপগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬ কিশোরগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, উদ্ধার হলো গলিত মরদেহ ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার পেছনে আমিরাতের উদ্দেশ্য কী? খেলাধুলার পাশাপাশি মাদকের ছোবল থেকে সমাজ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে—অ্যাডভোকেট স্বজল

রাফিনিয়াকে ছাড়াই নকআউট অভিযান শুরু ব্রাজিলের

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। দলের অন্যতম ভরসার ফরোয়ার্ড রাফিনিয়া চোটের কারণে জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে খেলতে পারছেন না।

আগামী সোমবার হিউস্টনে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। তবে দলের সঙ্গে সেখানে যাচ্ছেন না রাফিনিয়া।

উরুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তিনি নিউ জার্সিতে থেকে জাতীয় দলের ট্রেনিং সেন্টারে চিকিৎসা ও পুনর্বাসন চালিয়ে যাবেন।হাইতির বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর থেকে রাফিনিয়া এখনো মাঠে ফেরার মতো অবস্থায় পৌঁছাতে পারেননি।

চোটের জন্য জিমেও অনুশীলন শুরু করতে পারেননি তিনি। ফলে জাপানের বিপক্ষে তাকে খেলানোর ঝুঁকি নিতে রাজি হয়নি ব্রাজিলের মেডিকেল দল।

জাপান ম্যাচের দিনই রাফিনিয়ার চোটের ১০ দিন পূর্ণ হবে। চিকিৎসকদের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এই দীর্ঘ সময়ের পরও ম্যাচে ফেরার আগে তার শারীরিক সক্ষমতা পুরোপুরি ফিরে পাওয়ার জন্য অতিরিক্ত ফিটনেস ট্রানজিশনের প্রয়োজন হবে। তাই তাকে শেষ ষোলোর সম্ভাব্য ম্যাচের লক্ষ্যেই প্রস্তুত করা হচ্ছে।

গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হিসেবে সাত পয়েন্ট নিয়ে নকআউটে উঠেছে ব্রাজিল। অন্যদিকে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এফ’ এর রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে জাপান।

রাফিনিয়ার পরিবর্তে কোচ কাকে একাদশে সুযোগ দেবেন কিংবা তার ব্যাকআপ হিসেবে কাউকে ডাকা হবে কি না, তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD