1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শুভ হাসান ও শোভা ইসলামের দ্বৈত কণ্ঠে আসছে কভার গান ‘আমি তোমার হাতের খেলনা সাভারে রাতভর পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদন, পরিবেশ দূষণের অভিযোগ কয়রায় টাইগার খলিলের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন নেত্রকোনায় বাজেট অধিবেশন অনুষ্ঠিত গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে জীবিত নবজাতক উদ্ধার এটমিক রিপোর্টার্স বাংলাদেশ-এআরবি’র নতুন প্রেসিডেন্ট শামীমা, সেক্রেটারি শরীফুল গ্লোবাল টেলিভিশনের ৪র্থ বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শিমুল হাসান গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের ফুলেল শুভেচ্ছা আশুলিয়া পুলিশ ফাঁড়ির এএসআই মতিউর রহমানের প্রশংসনীয় উদ্যোগ: পাল্টে যাচ্ছে এলাকার চিত্র গৌরনদীর ২নং বার্থী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কালাম কাজীর গণসংযোগ অব্যাহত

কয়রায় টাইগার খলিলের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বাসিন্দা খলিলুর রহমান ওরফে টাইগার খলিল নামের এক ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসীর কর্মকাণ্ড ভয়ভীতি ও মানুষকে আতঙ্কিত করার অভিযোগ উঠেছে।

তার বেপরোয়া কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। টাইগার খলিল উপজেলার বাগালী ইউনিয়নের বাগালী গ্রামের মৃত আব্দুল বারী সানার ছেলে ।

মঙ্গলবার(৩০ জুন) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য গ্রাম বাসির পক্ষে বাগালী গ্রামের মৃত জায়েদ আলী সানার ছেলে কোহিনুর আলম সানা জনান, এলাকার কুখ্যাত চাঁদাবাজ, ভূমি দস্যু টাইগার খলিল তার বাহীনি নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে ঘের দখল, মসজিদের সামনে খাঁস জমি জোরপূর্বক দখল করে পুকুর খনন করেছেন।

এছাড়াও গভীর রাতে তার বাহীনি নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে জীবননাশের হুমকি প্রদান করে চলে আসে। বর্তমান আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছি। তিনি আরও জানান, টাইগার খলিল বিগত আওয়ামীলীগ সরকারের আমলে প্রভাব বিস্তার করে এসব অপকর্ম লিপ্ত হয়। তার নামে একাধিক জিডি, চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগে মামলা চলমান রয়েছে। এছাড়া তার আপন ছোট ভাই আধা পাগলা মাসুদের শরীরের বিভিন্ন স্থানে নিজেই আঘাত করে প্রতিপক্ষকে ফাসাতে বিভিন্ন সময় মামলা দিয়ে হয়রানি করছে। খলিল তার পাগল ভাইকে হত্যা করে আমাদের ফাসাতে হত্যা মামলা দেওয়ার হুমকি প্রদান করে। তার হুমকীতে আমি ও আমার পরিবার নিরপত্তাহীনতায় ভুগছি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে এলাকার ত্রাস সৃষ্টিকারী টাইগার খলিলের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে । সংবাদ সম্মেলনে ঐ গ্রামের প্রায় অর্ধ শতাধিক লোক উপস্থিত ছিলেন। তবে এ সকল অভিযোগের ব্যাপারে জানতে চাইলে খলিলুর রহমান ওরফে টাইগার খলিল বলেন, আমার বিরুদ্ধে যে অভিযােগ করা হয়েছে তা সঠিক নয়। কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মােঃ শাহ আলম বলেন, এ ব্যপারে অভিযোগ পেলে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD