1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

রাজশাহী রেলওয়ে স্টেশনে বখাটের ঘুষিতে প্রাণ গেল আনসার সদস্যের

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ রাজশাহী রেলওয়ে স্টেশনে এক আনসার সদস্যকে ঘুষি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে কয়েকজন তরুণ এই হামলা করে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত তাকে ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিহত আনসার সদস্যের নাম মাইনুল ইসলাম (৪৫)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে।

রেলওয়ে আনসার প্লাটুন কমান্ডার দেলোয়ার হোসেন জানান, প্ল্যাটফর্মে অস্বাভাবিক ঘোরাঘুরি করতে নিষেধ করায় পুলিশের জিআরপি থানার উপপরিদর্শকের সঙ্গে তর্কে জড়ায় কয়েকজন তরুণ। উপপরিদর্শককে গালিগালাজ করে তারা। পুলিশ তখন আনসার সদস্যদের ওই তরুণদের ধরার জন্য নির্দেশ দেয়। আনসার সদস্যরা ধরতে গেলে একজন মাইনুলকে ঘুষি মারে। এতে তিনি পড়ে যান। নাক মুখ দিয়ে রক্ত উঠতে শুরু করে। হাসপাতালে নিয়ে আসার পর ইসিজি করা হয়। এরপর মারা যান।

রাজশাহী রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক আবদুল করিম বলেন, এক আনসার সদস্য মারা গেছেন বলে শুনেছি। তবে কিভাবে মারা গেছেন তা নিশ্চিত না।

তিনি আরও বলেন, আমরা সিসি ক্যামেরার ভিডিও পর্যবেক্ষণ করছি। আর তার মৃত্যুর ঘটনায় তদন্ত করা হবে। তদন্তে মৃত্যুর প্রকৃত কারণ উঠে আসবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD