1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা: পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ আশুলিয়ার এস.এইচ. ফ্যাশন-এ স্বল্প বেতন, ওভারটাইম বঞ্চনা ও শিশু শ্রমের অভিযোগ মানব সেবায় বয়সের সীমানা পেরিয়ে জীবন্ত কিংবদন্তি- ডাঃ প্রদীপ কুমার রায় গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়ন ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা নিখোজ সংবাদ’ নিয়ে আসছেন ইকরাম উদ্দিন ও শিমুল হাসান ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদীতে বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ৭ সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জুড়ী সীমান্তে নতুন করে বিতর্কের ঝড় – পুশইন ও সাংবাদিক হেনস্তার অভিযোগ সুন্দরবনে নিষিদ্ধ সময়ে খুলনা রেঞ্জের অভিযানে ১ মাসে ২৬ মামলায় ২৪ টি নৌকা আটক

নেত্রকোনা জনসভা শেষে ১৬ টন বিভিন্ন মাছের পোনা হাওরে অবমুক্ত করলেন তিন মন্ত্রী

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
নেত্রকোনা প্রতিনিধি : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নেত্রকোনা- ৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি), ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপির পথ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৩ জুলাই) মদন উপজেলার উচিতপুরে এ  জনসভা অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার এর সভাপতিত্বে ও সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দের  সঞ্চালনায় এ জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন (টুকু) এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ (এমপি)।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য বক্তব্যে বলেন, মজলুম জননেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাই সবসময়ই চিন্তা করেন নেত্রকোনার হাওর বাসী এলাকার মানুষজন কি করে সুখ এবং শান্তিতে থাকতে পারেন।
হাওর এলাকার জেলেদের কথা চিন্তা করে আজ  ১৬ টন বিভিন্ন প্রজাতির  মাছের পোনা হাওরের মুক্ত জলাশয়ে জেলেদের সুবিধার্থে এবং এই এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে এই মাছের পোনা অবমুক্ত করা হবে,আপনারা ৩ মাস পানামাছ ধরবেন না, চিন্তার কোন কারণ নেই আপনারাই পরবর্তীতে লাভবান হবেন।
মজলুম জননেতার কাছে হাওরবাসীর দাবি রেল সংযোগের ব্যবস্থা করে দেওয়া,আমরা অবশ্যই চেষ্টা করব এই রেল সংযুক্তি যাতে করে দেওয়া হয়।
সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ঢাকা-৯ আসনের সংসদ মজলুম জননেতার সফর সঙ্গী তিনি বক্তব্যে বলেন, নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়ায় আমার পূর্বপুরুষের বাড়ি,আমি এই মাটিকে ভুলতে পারি না। প্রিয় মাতৃভূমি টান কখনো ভোলা যায় না।
হাওর বাঁশির উন্নয়নের জন্য মজলুম জননেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাই সব সময় কাজ করে যাচ্ছেন। কি করে বেকার সমস্যা দূর যায়। ক্ষতিগ্রস্ত কৃষককে সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায়। এবং মাদক নির্মূল করা যায়,তিনি আরও বলেন, মোহনগঞ্জ হতে আটপাড়া, মদন হয়ে কেন্দুয়া হয়ে আঠারো বাড়ি পর্যন্ত রেল লাইন স্থাপনের জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে  হাওর বসীর দাবি উপস্থাপন করা হবে, এবং আমরা কথা দিচ্ছি এই তিন উপজেলার কথা চিন্তা করে হাওয়ার বাসির দাবি বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ।
পথ সভা শেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নেত্রকোনা- ৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি), ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি হাওরে মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির ১৬ টন মাছের পোনা অবমুক্ত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD