1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  7. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  8. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  9. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  10. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  11. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  12. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাভার-আশুলিয়ায় দ্বায়িত্ব প্রাপ্ত পোলিং এজেন্টদের সংবর্ধনা উজিরপুরের ওটরায় জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার প্রচারনা গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন গৌরনদীতে সিরাত উপলক্ষে সাংস্কিৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ধামরাইয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় অবৈধ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীসহ প্রায় ২ কোটি টাকার পণ্য জব্দ, কর্মচারী আটক কয়রায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির ওরিয়েন্টেশন ও বাজেট মনিটরিং সভা সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে ‘ডাক দিয়ে যাই’র উদ্যোগে ৪০ পরিবারের মাঝে ২০০ গাছের চারা বিতরণ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫

জামালপুরে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা: পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে
সংগৃহীত ছবি

জামালপুর : জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৫ সালের পুরোনো সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত শেষে কলেজের এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে।

একইসঙ্গে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মীর শওকত আলমকে শোকজ করা হয়েছে।শনিবার (৪ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রধান এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ সিরাজুল ইসলাম।

তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ঘটনার পরপরই আমরা কলেজে গিয়ে বিষয়টি তদন্ত করি। তদন্তে কলেজ কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতি লক্ষ্য করা গেছে।

এ কারণে কলেজের এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে অধ্যক্ষ মীর শওকত আলমকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা খুব কম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেব। এ ঘটনায় পরীক্ষার্থীরা কোনো সমস্যার মুখোমুখি হবে না। বোর্ড সবসময় পরীক্ষার্থীদের পক্ষে রয়েছে। কলেজ কর্তৃপক্ষ রিজার্ভ প্রশ্নপত্র থেকে এসব প্রশ্ন বিতরণ করেছে। এ ঘটনার সম্পূর্ণ দায় কলেজ কর্তৃপক্ষের।

এর আগে সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ৪২০২ নম্বর কক্ষে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় ২০২৬ সালের ১০০ জন পরীক্ষার্থীকে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীরা সবাই সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী।

সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্রে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষায় অংশ নেন ৬৯ জন পরীক্ষার্থী। এ ছাড়া সব মিলিয়ে কেন্দ্রটিতে নয় শতাধিক পরীক্ষার্থী পরীক্ষা দেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD