1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৪ ঝুঁকিপূর্ণ বাসস্থানে জীবনসংগ্রাম- জুড়ীতে সহায়তার অপেক্ষায় সুনামের পরিবার কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন ধামরাইয়ে গ্যাসের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজটে ভোগান্তি সাভারের হেমায়েতপুরে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জিরানী বাজারে ভুয়া ডাক্তারসহ হাসপাতাল সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান, হাসপাতাল সিলগালা আশুলিয়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৪ লাখ টাকা জরিমানা আমতলী উপজেলার গোছখালী বাজারসংলগ্ন গুলিশাখালী খালের ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনতে জনগণের সহযোগিতা চাইলেন ঢাকা জেলা পুলিশ সুপার

ঝুঁকিপূর্ণ বাসস্থানে জীবনসংগ্রাম- জুড়ীতে সহায়তার অপেক্ষায় সুনামের পরিবার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালুর গ্রামের মৃত বসারত আলীর ছেলে সুনাম উদ্দিন মানবেতর জীবনযাপন করছেন একটি জরাজীর্ণ বসতঘরে বসবাস করছেন পরিবার নিয়ে।

বর্ষা মৌসুমের শুরুতেই তাদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। ঘরের পুরাতন ও ভাঙাচোরা টিনের চাল দিয়ে বৃষ্টির পানি ঢুকে পড়ে, ফলে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে যায়। কোনোরকম পলিথিন টানিয়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছেন। অবিশ্বাস্য হলেও সত্য যে, বসত ঘরের অবস্থা এতই করুন যে, যা স্বচক্ষে না দেখলে অনুমান করা যাবে না।

সরেজমিনে গিয়ে কথা হয়, সুনাম উদ্দিন ও লায়লা বেগমের সাথে তারা আক্ষেপের ভাষায় বলেন, বৃষ্টির সময় ঘরের ভেতরে পানি ঢুকে পড়ায় আমরা ঠিকমতো ঘুমাতে পারি না। অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছি চার বছর থেকে। তারা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে একটি নিরাপদ ঘর নির্মাণের জন্য সহায়তা কামনা করেছেন।

স্থানীয় সচেতন মহলের দাবি, অসহায় এই পরিবারটির মানবিক দিক বিবেচনা করে দ্রুত সরকারি সহায়তার আওতায় এনে তাদের বসবাসের উপযোগী একটি ঘরের ব্যবস্থা করা হউক।

এ ব্যাপারে জানতে চাইলে, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর বলেন বরাদ্দ স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD