1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মদন উপজেলা বণিক সমিতির পক্ষ থেকে ছাত্রদলের নবগঠিত সভাপতি কে সংবর্ধনা প্রদান ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে আনোয়ারা উপজেলা প্রশাসন, পাশে ইউএনও মহিন উদ্দিন চা পাতা তুলতে গিয়ে অজগর : শ্রীমঙ্গলে আতঙ্কে শ্রমিকরা প্রাথমিক শিক্ষার্থীদের খাবার পরিদর্শনে গিয়ে পচা ডিম পেলেন ইউএনও বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা-সংঘর্ষ, ৬ পুলিশসহ আহত ১২ দীর্ঘ দুই বছর পর ভারতে ভ্রমণ ভিসা চালু! আমতলীতে অংশীদারদের সঙ্গে বার্ষিক পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সীমান্তে বিশেষ বেষ্টনীতে গাঁজা চাষ, অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার “মন ভাঙা আয়না”—জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি, কভার কণ্ঠে শিমুল হাসান সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার

সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) : সাভারে একাধিক হত্যা, ডাকাতি, ছিনতাই ও মাদক মামলার আসামি হিসেবে পরিচিত বাবুল ওরফে কানা বাবুল (৫৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সাভারের দিলকুশাবাগ এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, সম্প্রতি দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পান কানা বাবুল। বুধবার সন্ধ্যায় তিনি নিজ কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। পরে রাত প্রায় ১১টার দিকে প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরের ভেতরে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নুর মোহাম্মদ জানান, বাবুল ওরফে কানা বাবুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, কানা বাবুলের বিরুদ্ধে সাভার বাসস্ট্যান্ড এলাকার রাজ্জাক প্লাজার এক নাইটগার্ড হত্যাসহ একাধিক হত্যা, ডাকাতি, ছিনতাই ও মাদক-সংক্রান্ত ডজনখানেক মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD