1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শাহজাদপুরে আপন ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ চাচাদের বিরুদ্ধে তিতাসে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় মিলল পায়ের খন্ডিত অংশ ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ নেত্রকোনায় স্ত্রী নার্সের হাত ও পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক সুন্দরবনে ১৫ শ ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার আনোয়ায় পারকি পর্যটন কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন

ধামরাইয়ে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের সড়ক অবরোধ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি ॥
ঢাকার ধামরাইয়ে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ফ্রেম হাউস ফুটওয়্যার লিমিটেড নামে একটি জুতা কারখানার শ্রমিকরা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা রোড এলাকায় ঢাকাগামী লেনে শ্রমিকরা এ অবরোধ করেন। এতে মহাসড়কে অন্তত ৩-৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা জানান, প্রতি মাসে ৭,১০০ টাকা বেতন শ্রমিকদের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই বেতনে তাদের স্বাভাবিক জীবন পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। শ্রমিকরা সর্বনিম্ন ১২,৫০০ টাকা বেতনের দাবি জানিয়ে আসছেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা বললেও তারা দাবি মেনে নেননি। এরই জেরে শনিবার শ্রমিকরা কারখানা সংলগ্ন মহাসড়কে অবরোধ করেন।

সারোয়ার হোসেন নামে এক শ্রমিক বলেন, আমরা ৭,১০০ টাকা করে বেতন পাই। এ নিয়ে মালিকদের কাছে দাবি জানিয়েছি। তারা মানেননি। তাই আন্দোলন করছি।

মোহাম্মদ আলী নামে আরেক শ্রমিক বলেন, হেল্পারদের ১২,৫০০ ও অপারেটরদের ১৫,৫০০ টাকা বেতন দিতে হবে এবং ৫ তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে। এই দাবিতে আমরা কারখানার দুই হাজার শ্রমিক সড়কে নেমে আন্দোলন করছি।

সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম প্রোডাকশন) জামাল বসুনিয়া বলেন, পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধির গেজেট হলেও জুতা কারখানা শ্রমিকদের বিষয়ে গেজেট হয়নি। এরপরও শ্রমিকরা দাবি জানিয়েছেন। কর্তৃপক্ষ আগামী মাসেই বর্ধিত বেতন দেওয়ার কথা ভাবছে। বিষয়টি প্রক্রিয়াধীন।

শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন খান বলেন, পোশাক কারখানায় যে ন্যূনতম বেতন দেওয়া হয়েছে, জুতা কারখানা শ্রমিকরা তা পাননি। তাই একইভাবে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামেন। মালিকপক্ষ বলছে, তাদের বিষয়েতো গেজেট হয়নি। এ নিয়েই মূলত আন্দোলন। সকাল ৯টার দিকে তারা সড়ক অবরোধ করে। তবে প্রায় সাড়ে ১১টার তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে সড়কে যান চলাচল সচল হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD