1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর গৌরনদী সফর ঘিরে প্রস্তুতি জোরদার, অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী বার্থী বাজারে মহাসড়ক যেন মৃত্যুফাঁদ: প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে শত শত শিক্ষার্থী বিটিএমএর কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হলেন সাংবাদিক খোকন আহম্মেদ হীরা আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মদন উপজেলা বণিক সমিতির পক্ষ থেকে ছাত্রদলের নবগঠিত সভাপতি কে সংবর্ধনা প্রদান ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে আনোয়ারা উপজেলা প্রশাসন, পাশে ইউএনও মহিন উদ্দিন চা পাতা তুলতে গিয়ে অজগর : শ্রীমঙ্গলে আতঙ্কে শ্রমিকরা প্রাথমিক শিক্ষার্থীদের খাবার পরিদর্শনে গিয়ে পচা ডিম পেলেন ইউএনও বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা-সংঘর্ষ, ৬ পুলিশসহ আহত ১২ দীর্ঘ দুই বছর পর ভারতে ভ্রমণ ভিসা চালু!

আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিট থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত আশুলিয়া থানাধীন দোসাইদ পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আশুলিয়া থানার এসআই (নিরস্ত্র) মো. আনোয়ার হোসেন, পিপিএম, সঙ্গীয় ফোর্সসহ দোসাইদ পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে মো. জসিম উদ্দিন (৪০), পিতা—মৃত কালু মিয়া, গ্রাম—দোসাইদ পশ্চিমপাড়া, থানা—আশুলিয়া, জেলা—ঢাকাকে গ্রেপ্তার করেন।

এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় উদ্ধারকৃত মাদক জব্দ করে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা নং-৪২, তারিখ: ০৯ জুলাই ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে আশুলিয়া থানার বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD