1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত ​স্বপ্ন ছোঁয়ার আগেই নিভে গেল সোনিয়ার জীবনপ্রদীপ: রাণীশংকৈলে মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু খাগড়াছড়ির মহালছড়িতে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার নরসিংদী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামরাইয়ে বিষমুক্ত সবজি চাষে ভাগ্য বদল কৃষক আবুল কালামের আশুলিয়ায় ইউপি সদস্য প্রার্থীর সমর্থককে মারধর, টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ প্রধানমন্ত্রীর গৌরনদী সফর ঘিরে প্রস্তুতি জোরদার, অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী বার্থী বাজারে মহাসড়ক যেন মৃত্যুফাঁদ: প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে শত শত শিক্ষার্থী বিটিএমএর কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হলেন সাংবাদিক খোকন আহম্মেদ হীরা আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আশুলিয়ায় ইউপি সদস্য প্রার্থীর সমর্থককে মারধর, টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এক ইউপি সদস্য প্রার্থীর সমর্থককে মারধর, প্রাণনাশের হুমকি এবং নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. মনজুর আলম (২৩)।

অভিযোগ সূত্রে জানা যায়, মনজুর আলম আশুলিয়ার পবানটেক উত্তরপাড়ার বাসিন্দা এবং ব্যবসায়ী। তিনি অভিযোগ করেন, তার চাচা মো. জসিম হোসেন আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী। একই ওয়ার্ডে প্রার্থী হওয়া অপর এক প্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুসহ কয়েকজনের সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়।

লিখিত অভিযোগে বলা হয়, গত ১৩ জুন পবানটেক কেন্দ্রীয় মসজিদে নামাজ শেষে দোয়া চাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর থেকে অভিযুক্তরা মনজুর আলমকে তার চাচার সঙ্গে চলাফেরা না করার জন্য বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।

ভুক্তভোগীর অভিযোগ, গত ৯ জুলাই রাত সাড়ে ১১টার দিকে একটি ফোনকল পেয়ে তিনি পবানটেক ক্লাব এলাকায় গেলে আগে থেকে ওত পেতে থাকা অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আহত হন এবং হাতের আঙুলে জখম পান।

এ সময় তার পকেটে থাকা ব্যবসার ১২ হাজার ৬০০ টাকা এবং গলায় থাকা প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে যাওয়ার আগে পুনরায় প্রাণনাশের হুমকি দেয় বলে দাবি করেছেন তিনি।

পরবর্তীতে পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মনজুর আলম। অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে আশুলিয়া থানার পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD