1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে ১৩ জুলাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আওয়ামী লীগ আমলে বেড়িবাঁধের অর্থে ব্যাপক দুর্নীতি: নাহিদ ইসলাম নরসিংদী টানা বর্ষণে জলাবদ্বতা, বিপাকে সাধারণ মানুষ কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় সাফল্য, বৃত্তি পেল ৫ শিক্ষার্থী খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বিএনপি নেতা আক্কেল আলী সরদার, জয়ের ব্যাপারে আশাবাদী টানা বৃষ্টিতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা, পানিবন্দি অর্ধশত পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে গৌরনদীতে প্রস্তুতি সভা

কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ সুন্দরবন থেকে বিষ দিয়ে ধরা ১৫০ কেজি চিংড়ি সহ একটি নৌকা জব্দ করেছে বন বিভাগ। রবিবার (১২ জুলাই) ভোর ৫ টার দিকে বজবজা বন টহল ফাঁড়ির অধিনস্থ জোড়শিং লঞ্চঘাট সংলগ্ন হারেস খালী নদীর পাড় থেকে এসব চিংড়ি মাছ সহ নৌকা জব্দ করা হয়।

এ সময় জেলেরা বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যায়। তবে মাছগুলো বিষ দিয়ে মারা ছিল। ঘটনাস্থল থেকে অবৈধ ভেশাল জাল সহ ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়েছে। জানা গেছে, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে যৌথ এ অভিযান পরিচালিত হয়। এ সময় অভিযানকালে খুলনা রেঞ্জের স্মার্ট টিম লিডার মোঃ শাহিনুর রহমান ও বজবজা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিব তালুকদার উপস্থিত ছিলেন। দুপুরে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালত চত্বরে জব্দকৃত চিংড়ি মাছ পচনশীল হওয়ায় আদালতের নির্দেশক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।

বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিব তালুকদার বলেন, বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের অবৈধ ভাবে প্রবেশ করে বিষ দিয়ে চিংড়ি ধরে লোকালয়ে নিয়ে যাচ্ছে এমন সময় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি নৌকায় থাকা প্রায় ১৫০ কেজি বিষযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়। পাশাপাশি মাছ শিকারে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে। তবে গভীর রাত হওয়ায় আসামীদের সনক্ত করা সম্ভাব হয়নি। তারা নৌকা ফেলে লাফ দিয় পালিয়ে যায়।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত চিংড়ি মাছ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে । এর সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD