1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে ১৩ জুলাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আওয়ামী লীগ আমলে বেড়িবাঁধের অর্থে ব্যাপক দুর্নীতি: নাহিদ ইসলাম নরসিংদী টানা বর্ষণে জলাবদ্বতা, বিপাকে সাধারণ মানুষ কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষায় সাফল্য, বৃত্তি পেল ৫ শিক্ষার্থী খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বিএনপি নেতা আক্কেল আলী সরদার, জয়ের ব্যাপারে আশাবাদী টানা বৃষ্টিতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা, পানিবন্দি অর্ধশত পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে গৌরনদীতে প্রস্তুতি সভা

ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

শনিবার (১১ জুলাই) দুপুর ৩টায় গোকর্ণ ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভিপি জহিরুল হক খোকন, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. মনির হোসাইন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ন কবীর, সিনিয়র সহ-সভাপতি ছাদেকুর রহমান ছাদু, সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান পুষ্প, যুগ্ম সম্পাদক মো. জামির মিয়া, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক, সদর থানা ওলামা দলের সদস্য সচিব মুফতি নুরুল্লাহ আল মানসুর, যুবদল নেতা ইসহাক মিয়া ও সোহরাফ মিয়া, ছাত্রদল নেতা জুনাঈদ মুহাম্মদ ও সানাউল্লাহসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “এটি এলডিপি ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে এ ধরনের আরও উন্নয়ন প্রকল্প এ এলাকায় বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে।”

অনুষ্ঠানে ৭ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD