
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী এলাকায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দি হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুণ সমাজসেবক এম এ আকবর সুমন। তিনি মেসার্স আকবর এন্টারপ্রাইজ অ্যান্ড ল্যান্ড জোনের স্বত্বাধিকারী।
শুক্রবার (১০ জুলাই) বিকেল থেকে রোববার পর্যন্ত নিজ উদ্যোগে একদল তরুণকে সঙ্গে নিয়ে দিনরাত ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি। পানিবন্দি ও কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোর ঘরে ঘরে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে এলাকায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে অনেক পরিবার খাদ্যসংকট ও আর্থিক দুরবস্থায় পড়েছে। এ পরিস্থিতিতে আকবর সুমনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
ত্রাণ বিতরণের সময় এম এ আকবর সুমন বলেন, “মানুষ মানুষের জন্য। এমন দুর্যোগের সময়ে ঘরে বসে থাকার সুযোগ নেই। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সমাজের বিত্তবান ও তরুণদের প্রতি আহ্বান—তাঁরা যেন অসহায় মানুষের পাশে এগিয়ে আসেন।”
এলাকার সচেতন মহল বলছে, এ ধরনের মানবিক উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।