1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৯ বছর পূর্তিতে মাই কিচেনের মেগা অফার, সব পণ্যে মিলবে আপ-টু ২১% পর্যন্ত ছাড় ধামরাইয়ে ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন মদন পৌরসভায় নিজ অর্থায়ন ২০০ শত কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ গৌরনদীতে আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার কালকিনির রমজানপুরে বিএনপির কার্যালয়ের নামে সড়ক ও জনপদের জমি দখলের অভিযোগ: উচ্ছেদের দাবি শায়েখ আহমদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর মানবিক কার্যক্রম, শিক্ষা ও প্রবাসী কল্যাণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা

গৌরনদীতে আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার একটি আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস (১১) নামের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে উপজেলার গেরাকুল গ্রামের সীমান্তবর্তী কাসেমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল ফেরদাউস রাজশাহীর নওগাঁ জেলার আত্রাই উপজেলার নালুয়া গ্রামের প্রবাসী মো. সান্টুর মেয়ে। পারিবারিক কারণে ছোটবেলা থেকেই তিনি মায়ের সঙ্গে গৌরনদীর কাসেমাবাদ গ্রামে নানার বাড়িতে বসবাস করতেন। তিনি স্থানীয় মিফতাহুল জান্নাহ হিফজুল কুরআন মডেল মহিলা মাদ্রাসার নাজেরা বিভাগের আবাসিক ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গেরাকুল গ্রামের শিক্ষক জহুরুল ইসলাম আকনের কাসেমাবাদ এলাকার একটি ভাড়া বাসায় গত বছরের নভেম্বর মাসে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। দক্ষিণ পিঙ্গলাকাঠী গ্রামের মো. আবু ইউসুফ খন্দকার প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। বর্তমানে দুইজন নারী শিক্ষিকার তত্ত্বাবধানে প্রায় ১৫ জন ছাত্রী আবাসিকভাবে সেখানে পড়াশোনা করছে।
মাদ্রাসার একাধিক ছাত্রীর ভাষ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যার পর একটি কক্ষ দীর্ঘ সময় ধরে ভেতর থেকে বন্ধ থাকায় তাদের সন্দেহ হয়। পরে জানালার কাঁচ দিয়ে উঁকি দিয়ে তারা দেখতে পায়, এক ছাত্রী জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ও দায়িত্বরত শিক্ষিকারা ছুটে এসে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেন। পরে জান্নাতুলকে নিচে নামানো হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে গৌরনদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের মা সুর্বনা বেগম বলেন, তাঁর স্বামী প্রবাসে থাকায় তিনি দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। জান্নাতুল ওই মাদ্রাসায় আবাসিক ছাত্রী হিসেবে পড়াশোনা করছিল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD