1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সভাপতি পারদর্শী বড়ুয়া কয়রায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত গৌরনদী সদরে মডেল মসজিদ স্থানান্তরের দাবিতে মিছিল ও মানববন্ধন ধামরাইয়ে ডিবির জালে আটক মাদক ব্যবসায়ী সেপ্টেম্বরে ঢাকায় সেলিনা মানির আন্তর্জাতিক ব্রাইডাল মাস্টারক্লাস, অফিসিয়াল আউটফিট ও মেকআপ পার্টনার ঘোষণা একের পর এক চমক দেখাচ্ছেন উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী নতুন গান নিয়ে শ্রোতাদের প্রত্যাশা তুঙ্গে সুন্দরবনে বেড়েই চলেছে চোরা শিকারীদের দৌরাত্ম্য ১ বছরে ২৯৪ মামলায় গ্রেফতার ৩৯৬ জন তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট–পেইজ, সতর্ক করল মন্ত্রণালয় আশুলিয়ায় ২৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র আবির, সন্তানের ফেরার অপেক্ষায় মায়ের আহাজারি গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ

কয়রায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ 
বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলার উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের অংশগ্রহণে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল ৭টা থেকে দিনব্যাপী কয়রা কপোতাক্ষ কলেজ মিলনায়তনে আয়োজিত শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা আমীর মাওলানা এমরান হোসাইন। তিনি তার বক্তব্যে বলেন, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সফলতার চেয়ে অনন্তকালের আখেরাতের মুক্তি ও সফলতা অর্জনই একজন মুমিনের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। তাকওয়া, খোদাভীতি, আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে একজন ইসলামী আন্দোলনের কর্মীকে নিজের জীবন গড়ে তুলতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইসলামের আদর্শ প্রতিষ্ঠার জন্য আদর্শবান, সৎ ও দক্ষ নেতৃত্ব তৈরির বিকল্প নেই।
তিনি আরও বলেন, বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীল কর্মীদের আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক দক্ষতা ও জবাবদিহিতার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীকে নৈতিকতা, সততা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান-এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সায়ফুল্লাহ-এর পরিচালনায় অনুষ্ঠিত দিনব্যাপী শিক্ষা শিবিরে
উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের ২৮৭ জন দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। শিক্ষা শিবিরের কর্মসূচি অনুযায়ী উদ্বোধনী অধিবেশনের পর পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আমিনুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক স. ম. এনামুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ।
এসময় বক্তারা বলেন, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নিয়মিত শিক্ষা, প্রশিক্ষণ, রিপোর্টিং, বায়তুল মাল পরিচালনা এবং দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। আদর্শিক চর্চা ও সুশৃঙ্খল সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমেই একটি শক্তিশালী জনকল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং ইসলামী আন্দোলনের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD