1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগ মুক্তির জন্য গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত ধামরাইয়ে দেবরবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ গৌরনদীতে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার ঘটনা তদন্তে ২ কমিটি

ধামরাইয়ে দেবরবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে ছোট ভাইয়ের স্ত্রীকে ঘরের ভেতরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে বড় ভাই মো. হানিফ আলীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অভিযুক্তকে আসামি করে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রোববার (২৬ জুলাই) বিকেলে ধামরাই থানায় অভিযোগ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই পূর্বপাড়া আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন সৌদি প্রবাসী মো. কাশেমের বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত মো. হানিফ আলী দেপাশাই পূর্বপাড়া এলাকার মৃত সোনা মিয়া ওরফে নাথু বেপারীর ছেলে।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন বিকেলে ভুক্তভোগী খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় অভিযুক্ত হানিফ আলী ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীর চিৎকার শুনে তার মেয়ে ঘরের বাইরে বেরিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, অভিযুক্ত এর আগেও এ ধরনের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন এবং স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছিল। তবে এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে উজ্জ্বল হোসেন নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মন্তব্যে লিখেছেন, অভিযুক্ত এর আগেও এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এবং প্রভাব খাটিয়ে বিষয়গুলো ধামাচাপা দেওয়া হয়েছে। তবে এ মন্তব্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।এ বিষয়ে অভিযুক্ত হানিফ আলীর বক্তব্য জানতে তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল বলেন, ধর্ষণের অভিযোগে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD