1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই আ্যলমনাইয়ের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ক সচেতনতামুলক সভা গ্যাস সংকটে শিল্পকারখানার  উৎপাদন ব্যাহত বরযাত্রীবাহী মাইক্রোবাসের ভয়াবহ দুর্ঘটনা, আহত ১৩; দুইজনের অবস্থা আশঙ্কাজনক ধামরাইয়ে স্বামীর মারধরে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ঠাকুরগাঁওয়ে- মির্জা ফখরুল বিএনপির কার্যালয়ের আড়ালে সরকারি জমি দখলের অভিযোগ সওজ ও এলজিইডির জমিতে অবৈধ স্থাপনা, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন আশুলিয়ায় ৫ আগস্টের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিতে এগিয়ে এসেছিলেন হারুন উর রশিদ মন্ডল সাভারে র‍্যাবের অভিযানে ৪০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, পলাতক ২ সাংবাদিকের ওপর হামলা: দুই আসামি গ্রেপ্তার, গৌরনদীতে মানববন্ধন

নরসিংদীর মাধবদীতে জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে
পরেশ চন্দ্র, স্টাফ রিপোর্টার :
জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর মাধবদী থানা শাখার আয়োজনে সম্মেলন আলহাজ্ব ফজলুল করিম কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র স্কুলে গতকাল ১ আগষ্ট অনুষ্ঠিত হয়।
ত্যাগের মহিমায় উজ্জ্বল আমাদের শাখাগুলো হোক মেধা বিকাশের বাতিঘর এই স্লোগানকে ধারণ করে মাধবদী থানা শাখার সভাপতি প্রভাষক কবি মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন দেশগ্রাম মিডিয়া সেন্টার এবং দেশগ্রাম মিডিয়া প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মোস্তফা কামাল মাহ্দী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মোস্তফা আজিজুল করিম। প্রধান আলোচক ছিলেন জেলা সাহিত্য ও সংস্কৃতিক পরিষদ নরসিংদী এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির মহাসচিব আলহাজ্ব অধ্যাপক মোহা. শেখ সাদী, বাবুরহাট গ্রিনফিল্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আলহাজ্ব অধ্যাপক মোঃ ইসমাইল ভূইয়া, মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক ওয়াইজ উদ্দিন আকন্দ, রোকন উদ্দিন মোল্লা গার্লস ডিগ্রী কলেজের প্রাক্তন শিক্ষক আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান, মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশিদ শাহ ফকির, সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক কবি এমদাদুল ইসলাম খোকন মাধবদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব কবি ফজলুল হক মিলন, জেলা সাহিত্য ও সংস্কৃতিক পরিষদ নরসিংদী এর সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, সিনিয়র আইনজীবী এবং শিবপুর উপজেলা সভাপতি অ্যাডভোকেট মনিরুজ্জামান মোল্লা, আড়াই হাজার উপজেলার আহবায়ক আব্দুল মালেক মোল্লা, অগ্রণী ব্যাংকের সিনিয়র অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোসলেউদ্দিন ভূঁইয়া, মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আফসানা চৌধুরী, সিনিয়র শিক্ষক শামীমা জাহান।
কবিতা এবং সঙ্গীত পরিবেশন তথা সাংস্কৃতিক অঙ্গনে অংশগ্রহণ করেন কবি ইউসুফ আবুল হাসান, খন্দকার কামরুন্নাহার করিম, শারমিন তানিম বিনা, ডাক্তার বিউটি সরকার, কবি মুহাম্মদ আল আমিন খান, কবি ও গীতিকার শিল্পী ইসমাইল খান, সিয়াম আহমেদ, রাজিব দত্ত, বজলুর রহমান সহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা আজিজুল করিম বলেন, আগামীতে সাহিত্য সংস্কৃতির বিকাশ ঘটাতে আমরা এখানে সকলে একত্রিত হয়ে ফ্লোরে মাদুর বিছিয়ে বসে সংগীত, কবিতা পাঠ ইত্যাদি অনুষ্ঠান করবো যাতে কেউ মেহমান থাকবে না অর্থাৎ আমরা সকলেই মেহমান এবং সকলেই অংশগ্রহণকারী। সাহিত্য সংস্কৃতির বিকাশে প্রভাষক মারুফ ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
অনুষ্ঠানের উদ্বোধক কবি মোস্তফা কামাল মাহদী তার বক্তব্য বলেন, প্রতিমাসে একবার হলেও সাহিত্য সংস্কৃতিক প্রোগ্রাম করে এগিয়ে যেতে হবে। কারণ বর্তমান পরিস্থিতিতে মানুষ বিভিন্ন সময় নষ্ট করছে অপকর্ম করে। জেলা সাহিত্য সংস্কৃতিক পরিষদ এ ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
প্রধান আলোচকের বক্তব্যে মো. কামাল হোসেন বলেন, জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ সাহিত্যের জন্য কাজ করেছে, সমাজের অবহেলিত মানুষের সহযোগিতার জন্য পাশে দাঁড়িয়েছে, আশ্রাহীনকে ঘর বাড়ি তৈরি করে দিয়ে আশ্রয় দিচ্ছেন অর্থাৎ সেবামূলক কাজও করে যাচ্ছি আমরা আমাদের সংগঠনের মাধ্যমে। সভাপতির বক্তব্যে প্রভাষক মারুফ হোসেন বলেন, সাহিত্য সংস্কৃতি নিয়ে আমরা আগামীতে আরো বিভিন্ন ধরনের অনুষ্ঠান করবো যাতে আপনারা সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাহিত্য ও সংস্কৃতিক পরিষদের মাধবদীর থানা শাখার সদস্য প্রভাষক, মেহেদী হাসান রুবেল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD