1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট ফায়ার সার্ভিস জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি গৌরনদীতে জেল থেকে বেরিয়েই ফের বেপরোয়া ইয়াবা ব্যবসা, হোম ডেলিভারির অভিযোগ—প্রতিবেদককে হুমকি স্বাবলম্বী জীবনের পথে ১২৬ অসচ্ছল নারী, রাণীশংকৈলে সেলাই মেশিন বিতরণ নরসিংদী প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ ধামরাইয়ে নাসিরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা, ছাত্রদলের কুশপুত্তলিকা দাহ রাতের আঁধারে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: রাণীশংকৈলে আহত অন্তত ১০, আতঙ্কে তিন গ্রাম মুন্সীগঞ্জে ৪ আগস্টের শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন গৌরনদীতে খাল পুনঃখননে ৭৬ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত শিক্ষার মান উন্নয়নে কারফা পাবলিক একাডেমিতে মতবিনিময় সভা

ধামরাইয়ে নাসিরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা, ছাত্রদলের কুশপুত্তলিকা দাহ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসিরউদ্দীন পাটোয়ারীকে ঢাকার ধামরাইয়ে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে উপজেলা ছাত্রদল। একই সঙ্গে তার ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনের নেতৃত্বে পৌর শহরের থানা রোড এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল শেষে ক্ষুব্ধ নেতাকর্মীরা নাসিরউদ্দীন পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর ও অশালীন মন্তব্য করে নাসিরউদ্দীন পাটোয়ারী রাজনৈতিক শালীনতার চরম সীমা লঙ্ঘন করেছেন। দেশের আপামর জনতার প্রিয় নেতাকে নিয়ে এ ধরনের ধৃষ্টতা কোনোভাবেই বরদাশত করা হবে না।
ছাত্রদল নেতারা অবিলম্বে নাসিরউদ্দীন পাটোয়ারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, অবিলম্বে তাকে গ্রেফতার করা না হলে এবং ক্ষমা না চাইলে আগামীতে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে ধামরাই উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন ইউনিয়ন শাখা ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD