1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট ফায়ার সার্ভিস জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি গৌরনদীতে জেল থেকে বেরিয়েই ফের বেপরোয়া ইয়াবা ব্যবসা, হোম ডেলিভারির অভিযোগ—প্রতিবেদককে হুমকি স্বাবলম্বী জীবনের পথে ১২৬ অসচ্ছল নারী, রাণীশংকৈলে সেলাই মেশিন বিতরণ নরসিংদী প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ ধামরাইয়ে নাসিরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা, ছাত্রদলের কুশপুত্তলিকা দাহ রাতের আঁধারে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: রাণীশংকৈলে আহত অন্তত ১০, আতঙ্কে তিন গ্রাম মুন্সীগঞ্জে ৪ আগস্টের শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন গৌরনদীতে খাল পুনঃখননে ৭৬ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত

‎গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম , গৌরনদী (বরিশাল):

‎বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হয়েছে।

‎বুধবার (৫ আগস্ট) সকালে গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রণীত প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে আলোচনা সভা, জুলাই শহিদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

‎দিবসটি উপলক্ষে বাদ জোহর উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে দেশ, জাতি ও জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

‎এছাড়া শিশুদের বিনোদনের জন্য বাটাজোরের শাহী-৯৯ পার্ক ও কটকস্থলের ফারিয়া গার্ডেন বিনা টিকিটে উন্মুক্ত রাখা হয়। হাসপাতাল, এতিমখানা ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে প্রীতিভোজের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভারও আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক শামীম খলিফা, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, পৌর যুগ্ম আহ্বায়ক মো. লিটন হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক বায়জীদ শরীফ, পৌর আমির মাওলানা হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান, কৃষক দলের উপজেলা আহ্বায়ক এইচ. এম. আবুল কালাম আজাদ, গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান, টরকি বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‎আলোচনা সভায় গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে শহিদদের আত্মত্যাগ ও আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস, গণতান্ত্রিক চেতনা ও দেশপ্রেমের মূল্যবোধ তুলে ধরতে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন সমুন্নত রেখে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

‎বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক আন্দোলন। এ আন্দোলনে শহিদদের আত্মত্যাগ ও আহতদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আগামী প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস তুলে ধরা এবং শহিদদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

‎অনুষ্ঠান শেষে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD