1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিক-রাজনীতিবিদ সোলায়মান তুহিনকে নিয়ে অপপ্রচারের অভিযোগ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি ১৫ বস্তা সার আটক, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গৌরনদীতে অসুস্থ কবি সাহিত্যিকদের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত আগামীকাল সন্ধ্যা ৬টায় প্রকাশ হচ্ছে কণ্ঠশিল্পী শিমুল হাসান ও ঝিনুক ‘পাষান’ গৌরনদীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা—ময়নাতদন্ত ও তদন্তেই বেরিয়ে আসবে প্রকৃত রহস্য ‎টরকীতে আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ ও রসমালাইয়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত সরাইলে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা মুন্সীগঞ্জে ৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত

আমেরিকান রাষ্ট্রদূতের গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

মোঃ মাসুদ সরদার
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

আমেরিকান রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের সাথে আন্তঃধর্মীয় সংলাপ করেছেন।

 

সোমবার (১০ আগস্ট) বেলা এগারটায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে আমেরিকান রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি।

 

ঘন্টাব্যাপী সংলাপে চার্চের ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, ধর্মীয় নেতা মাওলানা আসাদুজ্জামান, যতীন্দ্রনাথ মিস্ত্রী, ফাদার মাইকেল দেউরি প্রমুখ।

 

অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুসলিম-হিন্দু-খ্রীষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। সংলাপ শেষে আমেরিকান রাষ্ট্রদূত দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদী উপজেলার সরিকলস্থ বাসভবনে মধ্যাহ্নভোজে অংশগ্রহন করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD