1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
১০ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিকের ওপর হামলার প্রধান আসামি, থানার ফটকে মানববন্ধন ৭৩ দিনে কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব গৌরনদীতে সাংবাদিককে মারধর ও মেরে ফেলার চেস্টা, নদীতে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ কৃষি মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্তের দাবি আশুলিয়ায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগে এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচে মানিকছড়ি একাদশ চ্যাম্পিয়ন ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা তীব্র লোডশেডিং এ আমতলীর অতিষ্ট জনজীবন কয়রায় সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ এসএসসিতে শতভাগ অকৃতকার্য, ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ

এসএসসিতে শতভাগ অকৃতকার্য, ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি: ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয়ের মুখে পড়েছে ঠাকুরগাঁওয়ের পাঁচটি বিদ্যালয়। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৪ জন শিক্ষার্থীর একজনও পাস করতে পারেনি। শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পাঁচ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা অফিস।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় চারজন শিক্ষার্থী। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। একই উপজেলার অনভারডিঘি উচ্চবিদ্যালয় থেকে সাতজন, মাধবপুর বালিকা উচ্চবিদ্যালয় থেকে পাঁচজন এবং তাওরিগাঁ উচ্চবিদ্যালয় থেকে পাঁচজন পরীক্ষায় অংশ নিলেও এসব বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
অন্যদিকে, হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। ফলে পাঁচটি বিদ্যালয়ের পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে। এমন ফলাফলে বিদ্যালয়গুলোর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের পাঠদান, শিক্ষার মান ও একাডেমিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার বলেন, পাঁচটি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী দুই দিনের মধ্যে ফল বিপর্যয়ের কারণ লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যালয়গুলোর ফল বিপর্যয়ের প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এবার ঠাকুরগাঁও জেলার সামগ্রিক এসএসসি ফলাফলও আশাব্যঞ্জক নয়। জেলায় মোট ১৭ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯ হাজার ৮৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৬৪ জন। জেলায় এবার পাসের হার ৫৫ দশমিক ৯০ শতাংশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD